
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের সদর উপজেলায় খাজনার নামে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। উপজেলার মোগলবাসা ইউনিয়নের মোগলবাসা ঘাট থেকে সবজি চারা পরিবহনের সময় কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সবজি চারা বিক্রেতা আবু তাহের।
আবু তাহের জানান, আগে মোগলবাসা ঘাট থেকে রৌমারীতে সবজি চারা পাঠাতে নৌকা ভাড়া বাবদ মাত্র ১০০ টাকা খরচ হতো। এখন বাঁশের টং এ বসে থাকা একটি প্রভাবশালী মহল প্রতি কার্টুন চারার জন্য ৪০-৫০ টাকা করে খাজনা আদায় করছে। অথচ কৃষক ও ব্যবসায়ীরাই নিজ হাতে কার্টুন নৌকায় তুলে মাঝিদের ভাড়া পরিশোধ করছেন।
তিনি আরও বলেন, “নৌকা ভাড়া ১০০ টাকা, যাতায়াত ভাড়া ১৩০ টাকা। এর সঙ্গে বাধ্যতামূলক খাজনা হিসেবে প্রতি কার্টুনে ৪০-৫০ টাকা দিতে হচ্ছে। ফলে কুড়িগ্রাম সদর থেকে রৌমারী উপজেলায় একটি মাত্র সবজির চারার কার্টুন নিতে প্রায় ৩০০ টাকা খরচ হচ্ছে। এভাবে কৃষকরা টিকে থাকবে কিভাবে?”
স্থানীয় কৃষকরা এ ঘটনাকে সরাসরি চাঁদাবাজি উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :