বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ডাক পেলেন কুড়িগ্রামের ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমন

অক্টোবর 23, 2025

নিউজ ডেস্ক অনলাইন আগামী ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের প্রায় চার হাজার দুইশতাধিক ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন। বাংলাদেশের জন্য আনন্দের খবর—কুড়িগ্রাম জেলা সদরের কৃতি ক্রীড়াবিদ মো. আরিফুর রহমান সুমন এবার জাতীয় দলের হয়ে ৭৭ কেজি মাইনাস ফাইটিং বিভাগে […]

কুড়িগ্রামের রৌমারীতে জমি দখল অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

অক্টোবর 22, 2025

নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রামের রৌমারীতে ভাড়াটিয়া হিসেবে এসে ৮ শতক জমি অবৈধভাবে দখল পাইয়ে দেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃতরা হলেন—রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন যুবদলের […]

কুড়িগ্রামে পকেটে থাকা মোবাইল বিস্ফোরণ, যুবকের উরুতে দগ্ধ — অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালেন দুই ভাই

অক্টোবর 18, 2025

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ১৮ অক্টোবর ২০২৫ কুড়িগ্রাম সদরে চলন্ত অবস্থায় পকেটে থাকা মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে এক যুবক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ভোগডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার যুবক পলাশ ইসলাম। তার সঙ্গে ছিলেন বড় ভাই মাহমুদুন্নবী মারুফ। জানা গেছে, তারা ব্যক্তিগত কাজে ভোগডাঙ্গা যাচ্ছিলেন। পথিমধ্যে মাহমুদুন্নবীর […]

কুড়িগ্রামের ৯ কলেজে কেউ পাস করেনি দিনাজপুর বোর্ডের এইচএসসি পরীক্ষায়

অক্টোবর 16, 2025

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুড়িগ্রাম জেলায় ৯টি কলেজের কেউই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে প্রকাশিত ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ হলেও কুড়িগ্রামের ৯টি কলেজ শতভাগ ফেল করেছে। গত বছর (২০২৪) এ জেলায় […]

জিয়াবাজারে আলোচিত ভিডিওর নারী মানসিক রোগী, জানাল মেয়ের আবেগভরা আবেদন

অক্টোবর 16, 2025

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ১৬ অক্টোবর ২০২৫   কুড়িগ্রাম জেলা শহরের জিয়াবাজার এলাকায় এক নারীর পবিত্র কোরআনের পাতা ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়। তবে ওই নারীর মেয়ে দাবি করেন, “আমার মা পবিত্র কোরআন ছিঁড়েননি; বরং আমাদের বাসায় […]

“তুই আবার মূষিক হও”: সাত কলেজ ইস্যুতে অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিনের সতর্ক বার্তা

অক্টোবর 15, 2025

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজকে ঘিরে চলমান বিতর্ক ও আন্দোলনের প্রেক্ষিতে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন এক নিবন্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে কড়া সমালোচনা ও সতর্ক বার্তা দিয়েছেন। “সাত কলেজ সমাচার : তুই আবার মূষিক হও” শিরোনামে লিখিত এ নিবন্ধে তিনি বলেন, কিছু সংখ্যক শিক্ষার্থী না বুঝে, না জেনে নিজেদের উজ্জ্বল […]

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগী হয়রানির অভিযোগে দালাল চক্রের ৫ সদস্য গ্রেফতার

অক্টোবর 15, 2025

নিউজ ডেস্ক | অনলাইন প্রতিবেদন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানি ও অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে দালাল চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাতে এবং মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর হাসপাতালপাড়া এলাকার নাহিদ ইসলাম (২৭), মো. নুর হোসেন, মো. রায়হান মিয়া […]

ভাওইয়া গানের জেলা কুড়িগ্রাম, তবু নিজের শিল্পীদের জায়গা হলো না ইত্যাদিতে

অক্টোবর 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রাম—বাংলাদেশের এক প্রান্তিক জেলা। সহজ-সরল, মাটির গন্ধে ভরা মানুষের এই অঞ্চলে জীবনের সরলতা যেমন গভীর, তেমনি আবেগও প্রবল। সেই মানুষের প্রাণের শহরে ১১ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হলো জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং। জেলার মানুষের প্রত্যাশা ছিল, এটি হবে আনন্দ ও গৌরবের উৎসব। কিন্তু আয়োজনের ভেতর থেকেই জন্ম নিলো বিতর্ক—বঞ্চনার অনুভূতি ছুঁয়ে […]

কুড়িগ্রামের ক্রিকেট পুনরুজ্জীবনে নাগরিক উদ্যোগ—ডোনেশন আহ্বান ক্যাম্পেইন ফর কুড়িগ্রামের

অক্টোবর 13, 2025

নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বর্তমানে ক্রিকেট অনুশীলনের জন্য মাত্র একটি কংক্রিট উইকেট রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রম পরিচালনার কারণে সেটিও এখন ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ফলে জেলার শতাধিক ক্রিকেটারের অনুশীলন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্টেডিয়ামের মাঠের অবস্থা দিন দিন নাজুক হয়ে পড়ছে। একমাত্র ঘাস কাটার মেশিনটি দীর্ঘদিন ধরে নষ্ট পড়ে আছে। […]

রৌমারীতে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

অক্টোবর 10, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) ভোররাতে রৌমারী সরকারি কলেজ মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন রৌমারী থানার কলেজপাড়া এলাকার বাসিন্দা মোঃ নুর আলম (৩৬)। পুলিশ তার কাছ থেকে […]