বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগী হয়রানির অভিযোগে দালাল চক্রের ৫ সদস্য গ্রেফতার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক | অনলাইন প্রতিবেদন

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানি ও অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে দালাল চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাতে এবং মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কুড়িগ্রাম সদর উপজেলার কৃষ্ণপুর হাসপাতালপাড়া এলাকার নাহিদ ইসলাম (২৭), মো. নুর হোসেন, মো. রায়হান মিয়া (২৭), হরিকেশ মধ্যপাড়া এলাকার আনোয়ার (৩০), সরদারপাড়া এলাকার মো. মারুফ মিয়া (৪০) এবং মো. ফরিদুল ইসলাম পলাশ (৩৪)।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশের সমন্বিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,

“কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালালদের উপদ্রব বেড়ে যাওয়ায় এবং সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের অভিযানে পাঁচজন দালালকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতালটি শতভাগ দালালমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।”

এর আগে, গত ১৪ অক্টোবর রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক জাহিদ হাসান ও সংগঠনের কয়েকজন নেতা হাসপাতালে উপস্থিত হয়ে এক দালালকে হাতে-নাতে ধরেন। পরে তারা দালালকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন।

তবে ওই সময় দালাল চক্রের আরও ২০–২৫ জন সদস্য সেখানে হামলা চালিয়ে জাহিদ হাসান, যুবশক্তির সংগঠক রাশেদুল ইসলাম রুকুসহ উপস্থিত নেতাকর্মীদের ওপর মারধর করে এবং আটক দালালকে ছিনিয়ে নেয়।

ঘটনার পর থেকেই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পুলিশ জানায়, দালালদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চলছে এবং হাসপাতালকে সম্পূর্ণ দালালমুক্ত করতে অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম, খাবার টেবিল ও বিছানা নিয়ে প্রশ্ন

নভেম্বর 4, 2026

আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের বিভিন্ন কক্ষে রান্না ও খাবার পরিবেশনের সরঞ্জাম, খাবার টেবিল-চেয়ার এবং বিশ্রামের জন্য বিছানা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি অফিসের কক্ষগুলো কী প্রয়োজনে এভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানতে চেয়েছেন সচেতন নাগরিকরা। সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের বিভিন্ন কক্ষে প্রয়োজনীয় […]