বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ডাক পেলেন কুড়িগ্রামের ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক অনলাইন

আগামী ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের প্রায় চার হাজার দুইশতাধিক ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন।
বাংলাদেশের জন্য আনন্দের খবর—কুড়িগ্রাম জেলা সদরের কৃতি ক্রীড়াবিদ মো. আরিফুর রহমান সুমন এবার জাতীয় দলের হয়ে ৭৭ কেজি মাইনাস ফাইটিং বিভাগে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, আরিফুর রহমান সুমন ও তার সহযোদ্ধা শাওন জুটি ২০২৪ সালে আবুধাবিতে অনুষ্ঠিত ৮ম এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে দুই ইভেন্টে অংশ নিয়ে ১১০ পয়েন্ট অর্জন করে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ৮ম স্থান অর্জন করেছিলেন।

বিজ্ঞাপন

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে একই শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে স্বর্ণপদক জয় করে তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি লাভ করেন।
পরবর্তীতে ২০২৩ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্যারিস প্রিক্স চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। একই বছরের নভেম্বরে গ্রিসের লোত্রাকিতে অনুষ্ঠিত এক্রপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেন তিনি।
আরও পরবর্তীতে, ২০২৪ সালে গ্রীসের হেরাক্লিয়নে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনি বাংলাদেশের হয়ে তাম্রপদক অর্জন করেন। বর্তমানে তিনি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ২৩তম অবস্থানে রয়েছেন।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আরিফুর রহমান সুমন বলেন,

“ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আমার গভীর ভালোবাসা। চরম অধ্যবসায় ও অনুশীলনের ফলেই আজ আন্তর্জাতিক পর্যায়ে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারছি। জাতীয় ক্রীড়া পরিষদের জিও, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি আদেশ ও বিমানের টিকিট হাতে পেয়েছি। আমি গর্বিত—আমার বাবা-মা, কুড়িগ্রামের মানুষের দোয়া ও ভালোবাসায় আজ আমি এখানে। ইনশাল্লাহ, আগামীতেও দেশের হয়ে বিজয়ের এ ধারাবাহিকতা বজায় রাখব।”

বাংলাদেশ জুজুৎসু ফেডারেশনের কর্মকর্তারা জানান, এবারের বিশ্ব আসরে বাংলাদেশের এই প্রতিভাবান ক্রীড়াবিদ দেশের জন্য নতুন সাফল্যের দিগন্ত উন্মোচন করবেন বলে তারা আশাবাদী।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]