গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু, একই দিনে প্রাণ হারাল মাদরাসা শিক্ষার্থীও!


HK প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন /
গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু, একই দিনে প্রাণ হারাল মাদরাসা শিক্ষার্থীও!

নিউজ ডেস্ক অনলাইন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে সহিবর (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুছনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে সহিবর বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সহিবর ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

এর আগে একই উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় দুপুরে বজ্রপাতে মাদরাসা পড়ুয়া শিশু মোহাম্মদ বাবলু মিয়ার (৭) মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, “বামনডাঙা ইউনিয়নে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। এর আগে নুনখাওয়া ইউনিয়নেও এক শিশুর মৃত্যু হয়েছে। দুটি ঘটনায়ই আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।”