বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে নদীতে ভেসে আসছে গরু সহ শতশত গাছের গুড়ি।

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল || হামার কুড়িগ্রাম

কয়েকদিন থেকে টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের নদনদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভারতের অভ্যন্তর থেকে কালজানি নদী হয়ে দুধকুমার নদীতে ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি। স্থানীয়দের ধারণা, ভারী স্রোতে বনাঞ্চল থেকে এসব গাছ উপড়ে বা ভেসে এসেছে।

আজ রোববার (৫ অক্টোবর) বিকাল থেকে বাংলাদেশের অভ্যন্তরে দুধকুমার নদীর তীরবর্তী এলাকায় বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ভেসে আসতে দেখা যায়। স্থানীয়রা নৌকা ও দড়ির সাহায্যে এসব গাছ নদী থেকে টেনে তীরে তুলছেন।
বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা ও শালঝোড় এলাকায় দুধকুমার নদীর পাড়ে এখন ভেসে আসা গাছ সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন নদীতীরবর্তী মানুষরা।
স্থানীয়দের অনেকে জানান, ভেসে আসা অধিকাংশ গাছ কেটে রাখা অবস্থায় ছিল। আবার কিছু গাছ শেকড়সহ উপড়ে এসেছে। ধারণা করা হচ্ছে, তীব্র স্রোতে বনাঞ্চল থেকে এসব গাছ ভেসে এসেছে।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, ভুটান থেকে জয়গা এলাকা হয়ে ভারতের হাসিমারা বনাঞ্চল (হাসিমারা ফরেস্ট) থেকে গাছগুলো ভেসে আসতে পারে। সীমান্তবর্তী ভারতীয় বাসিন্দারাও এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, কালজানী নদীর উজানে হাসিমারা বনাঞ্চলে অতিবৃষ্টির কারণে পানি প্রবেশ করে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে, যার ফলে বনাঞ্চলের গাছপালা উপড়ে গিয়ে নদীতে ভেসে পড়েছে।
ভুটান ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা হয়ে কালজানী নদী বাংলাদেশে প্রবেশ করে এবং এরপরই এ নদী দুধকুমার নামে পরিচিত হয়।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম ও মনির হোসেন বলেন, নদীর পানির ওপর খালি গাছ আর গাছ। মাঝে মধ্যে মরা গরুও ভেসে আসছে। মনে হচ্ছে, যেন অলৌকিক কিছু ঘটছে।
অন্যদিকে স্থানীয় ঘাটিয়াল আবু সাইদ বলেন, বিকেল ৩টার দিকে গাছগুলো ভেসে আসতে শুরু করেছে। যার যা পারছে, তুলে নিচ্ছে। তবে নদীর পানি এখনও তেমন বাড়েনি, বন্যার আশঙ্কা আপাতত নেই।

শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, এখন নদীতে শুধু গাছ আর গাছ। লোকজন নৌকা নিয়ে গাছ ধরে আনছে। এত গাছ কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। তবে নিশ্চিতভাবে বলা যায়, এগুলো ভারতীয় সীমান্ত এলাকা থেকেই এসেছে। আপাতত বন্যার আশঙ্কা নেই।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ

নভেম্বর 4, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram জেন্ডার স্টেরিওটাইপ, গুজব, ভুয়া তথ্য ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে স্থানীয় প্রশাসন, কমিউনিটি নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিদের অংশগ্রহণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব সমস্যা চিহ্নিত করার পাশাপাশি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলা সভাকক্ষে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সরকারি […]