
কুড়িগ্রাম প্রতিনিধি
‘শ্রমিকের ঘামেই দেশের অর্থনীতি এগিয়ে যায়, তাদের সম্মান, অধিকার ও মর্যাদা রক্ষাই আমাদের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রাম সদরের লোড-আনলোড ও কুলি শ্রমিকসহ সব শ্রমিকের জাগরণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা নূরে আলম সিদ্দিকী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব এস. এম. আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দীন জাহাঙ্গীর বিপ্লব, শ্রমিক নেতা মো. রিজন সরকার, মো. আজিজুল ইসলাম, মো. রিপন আহমেদ, ফুলবাবু প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ ও কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে আজকের এই আলোচনা নতুন দিগন্ত উন্মোচন করেছে। তারা আরও বলেন, আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করে যাবেন ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :