বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

উলিপুরে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সমবায়ীদের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নভেম্বর 2, 2025

উপজেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের উলিপুরে উপজেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সমবায় সমিতিগুলোর কাছ থেকে অর্থ নিয়ে ৫৪তম সমবায় দিবস উদযাপনের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও ওই কর্মকর্তা উপজেলার বিভিন্ন নিবন্ধনকৃত সমবায় সমিতির কাছ থেকে প্রায় দুই লাখ টাকা সংগ্রহ করেছেন। এ ঘটনায় সমবায় সদস্যদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। উপজেলা […]

রাজারহাটে সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নভেম্বর 2, 2025

উপজেলা প্রতিনিধি,রাজারহাট (কুড়িগ্রাম) কুড়িগ্রামের রাজারহাট থেকে আনন্দবাজারগামী সড়কের মেরামত কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ নভেম্বর) বিকেলে উমরমজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে স্থানীয় ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, রাজারহাট উপজেলা শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের খানাখন্দে চলাচলে চরম […]

উলিপুরে কর্মসংস্থানের বিপ্লব— ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর ফ্রি স্কিল ট্রেনিং প্রকল্প শুরু

নভেম্বর 2, 2025

নিউজ ডেস্ক অনলাইন উলিপুরে শুরু হয়েছে “Skill, Employment and Empowerment (SEE) Project” — বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভর করে তুলতে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ও উলিপুর উন্নয়ন ফোরামের এক যুগান্তকারী উদ্যোগ। “ফ্রি ভর্তি চলছে, সীমিত আসন”— এই আকর্ষণীয় অফারে ইতিমধ্যেই স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। প্রকল্পের প্রথম ব্যাচ শুরু হচ্ছে আগামী […]

ঢাকায় আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশ সফল করতে কুড়িগ্রামে প্রস্তুতি সম্মেলন

নভেম্বর 2, 2025

কুড়িগ্রাম প্রতিনিধি আসন্ন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুড়িগ্রামে এক প্রস্তুতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়ত কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শহরের একটি স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ওলামা-মাশায়েখ, মাদ্রাসা শিক্ষক, ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ […]

রংপুরে “মার্কস অলরাউন্ডার” প্রতিযোগিতায় ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য

নভেম্বর 2, 2025

নিউজ ডেস্ক অনলাইন দেশের শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের সবচেয়ে বড় আয়োজন ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতার রংপুর আঞ্চলিক ও চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রংপুর আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজে সারাদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় কুড়িগ্রামের ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্বে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সেরা পাঁচে স্থান করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। […]

উলিপুরে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, দিনভর অপেক্ষা করে ফিরে গেলেন পরীক্ষার্থীরা

নভেম্বর 1, 2025

উপজেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় দিনভর অপেক্ষার পর পরীক্ষার্থীদের ফিরে যেতে হয়েছে। এ ঘটনায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) উপজেলার তবকপুর আবুবকর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আসা পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত থাকলেও নিয়োগ বোর্ডের সদস্যরা কেউ […]

কৃষি গুচ্ছ ভর্তি: নয়টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে আগের ধারাবাহিকতা, নেতৃত্বে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

নভেম্বর 1, 2025

নিজস্ব প্রতিবেদক, হামার কুড়িগ্রাম ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও একীভূতভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত উপাচার্যদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী, গত শিক্ষাবর্ষের (২০২৪-২৫) মতো এবারও একই পদ্ধতিতে […]

ভূরুঙ্গামারীতে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নভেম্বর 1, 2025

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ […]

ফুলবাড়িতে বিএনপির দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

নভেম্বর 1, 2025

মোঃ বুলবুল ইসলাম | হামার কুড়িগ্রাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করার ২৬ দফার অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়িতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শত শত স্থানীয় মানুষ এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ গ্রহণ করেছেন। ক্যাম্পটি আয়োজনের মূল […]

ড্যাবের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে কুড়িগ্রামের ডা. ইউনুছ আলী যুগ্ম মহাসচিব

নভেম্বর 1, 2025

সদর উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম বিএনপিন্থি চিকিৎসকদের অন্যতম প্রভাবশালী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদিত হয়েছে। অধ্যাপক ডা. হারুন আল রশীদকে সভাপতি এবং ডা. মো. জহিরুল ইসলাম শাকিলকে মহাসচিব করে ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে সমন্বিত ও পরামর্শমূলক দিকনির্দেশনা দেওয়ার জন্য ৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদ ও […]