বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, দিনভর অপেক্ষা করে ফিরে গেলেন পরীক্ষার্থীরা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় দিনভর অপেক্ষার পর পরীক্ষার্থীদের ফিরে যেতে হয়েছে। এ ঘটনায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

শনিবার (১ নভেম্বর) উপজেলার তবকপুর আবুবকর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আসা পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত থাকলেও নিয়োগ বোর্ডের সদস্যরা কেউ উপস্থিত হননি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিকেলে হতাশ হয়ে ফিরে যান তারা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদ্রাসাটিতে ইবতেদায়ি প্রধান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গবেষণাগার সহকারী ও আয়া—এই চারটি শূন্য পদে নিয়োগের জন্য গত ১৩ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৫৮ জন প্রার্থী আবেদন করেন এবং শনিবার সকাল ১০টায় পরীক্ষা নেওয়ার সময়সূচি জানানো হয়।

কিন্তু পরীক্ষার দিন সকালে দেখা যায়, মাদ্রাসার সব কক্ষ তালাবদ্ধ। এ সময় উপস্থিত পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। আয়া পদে পরীক্ষার্থী ছকিনা বেগম বলেন, “বৃহস্পতিবার রাতে অ্যাডমিট কার্ড হাতে পাই। শনিবার সকালে পরীক্ষা দিতে এসে দেখি মাদ্রাসা বন্ধ। কেউ কিছু জানায়নি। এত দূর থেকে এসে ফিরে যেতে হচ্ছে।”

অফিস সহকারী পদে পরীক্ষার্থী রমজানুল ইসলাম বলেন, “আমরা সকাল থেকে অপেক্ষা করছি। কেউ কোনো খবর দেয়নি। এটা নিয়োগ প্রহসন ছাড়া কিছু নয়।”

স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার অধ্যক্ষ ফকরুল ইসলাম নিয়োগের নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন। বিষয়টি প্রকাশ হয়ে পড়ায় তিনি পরীক্ষা স্থগিত করে দেন।

অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ ফকরুল ইসলাম বলেন, “নিরাপত্তাজনিত কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে।” তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাদ্রাসার নোটিশ বোর্ডে কোনো স্থগিত নোটিশ টানানো হয়নি।

মাদ্রাসার সভাপতি মাওলানা মেনহাজুল ইসলাম বলেন, “অধ্যক্ষ সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষা বন্ধ করা হয়েছে।”

এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ও নিয়োগ বোর্ডের প্রতিনিধি সামিউল ইসলাম প্রমাণিক বলেন, “অধ্যক্ষ সাহেব অসুস্থতার কথা জানিয়ে পরীক্ষা স্থগিতের অনুরোধ করেন। তাই আমি যাইনি।”

এ ঘটনার পর এলাকাবাসী ও পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]

উলিপুরে ইলেক্ট্রোফিশিংয়ে মাছ শিকার, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং পদ্ধতিতে মাছ শিকারের দায়ে দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর […]