
কুড়িগ্রাম প্রতিনিধি
আসন্ন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুড়িগ্রামে এক প্রস্তুতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়ত কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শহরের একটি স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ওলামা-মাশায়েখ, মাদ্রাসা শিক্ষক, ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি শামসুদ্দিন কাসেমী। এতে প্রধান বক্তাসহ উপস্থিত ছিলেন মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা নূর বক্ত, মাওলানা আব্দুর রহিম, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা নুরুদ্দিন কাসেমী, মুফতি ইব্রাহিম নোমানী, মাওলানা গোলাম উল্লা ও মুফতি হাবিবুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ, যা অক্ষুণ্ন রাখা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। মুসলমানদের ঐক্য, ত্যাগ ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে এই বিশ্বাস প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে।
তারা আরও বলেন, আগামী শনিবার (১৫ নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশে ব্যাপক জনসমাগম ঘটিয়ে এই আন্দোলনকে সফল করতে হবে।
সম্মেলনের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :