
নিউজ ডেস্ক অনলাইন
উলিপুরে শুরু হয়েছে “Skill, Employment and Empowerment (SEE) Project” — বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভর করে তুলতে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ও উলিপুর উন্নয়ন ফোরামের এক যুগান্তকারী উদ্যোগ।
“ফ্রি ভর্তি চলছে, সীমিত আসন”— এই আকর্ষণীয় অফারে ইতিমধ্যেই স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। প্রকল্পের প্রথম ব্যাচ শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর ২০২৫ (সম্ভাব্য) এবং ভর্তি সাক্ষাৎকার নেওয়া হবে ২ নভেম্বর ২০২৫ তারিখে।
এই প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য রয়েছে NTRCA Plus (এনটিআরসিএ) ও অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি কোর্স, যেখানে পরীক্ষাভিত্তিক মডেল টেস্ট ও স্মার্ট ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে।
তরুণ প্রজন্মের আইসিটি দক্ষতা বৃদ্ধিতে চালু হচ্ছে MS Office, Graphics Design ও Freelancing কোর্স। পাশাপাশি Electrical, Tailoring, Driving-এর মতো কারিগরি প্রশিক্ষণের সুযোগও থাকছে।
বিদেশগামী কর্মসংস্থানে আগ্রহীদের জন্য রয়েছে Chinese, English ও Arabic ভাষা প্রশিক্ষণ— যা সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হবে। এছাড়া স্থানীয়ভাবে প্রাসঙ্গিক আমিন প্রশিক্ষণ ও পল্লী চিকিৎসা প্রশিক্ষণও অন্তর্ভুক্ত করা হয়েছে, প্রশিক্ষক ও অনুমোদন সাপেক্ষে।
উলিপুর উন্নয়ন ফোরামের কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম বলেন,
“পিছিয়ে পড়া প্রান্তিক এই উলিপুরে জনগণকে আত্মনির্ভর ও উন্নত জীবনের পথে এগিয়ে নিতে আমরা SEE Project হাতে নিয়েছি। এটি শুধু প্রশিক্ষণ নয়— এটি উলিপুরের অর্থনৈতিক ও সামাজিক পুনর্জাগরণের একটি বাস্তব পদক্ষেপ।”
ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের মূল লক্ষ্য হলো উলিপুরকে মানবসম্পদে সমৃদ্ধ, কর্মসংস্থানে অগ্রণী ও আত্মনির্ভর উপজেলা হিসেবে গড়ে তোলা।
ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর নেতৃত্বে পরিচালিত এই প্রকল্প স্থানীয় পর্যায়ে “সমৃদ্ধ উলিপুর” গড়ার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
📍 যোগাযোগের ঠিকানা:
Ulipur Empowerment Hub (UEH), সবুজ মার্কেট, পুরাতন বাসস্ট্যান্ড, কুড়িগ্রাম রোড, উলিপুর, কুড়িগ্রাম।
📞 01306-662804
আপনার মতামত লিখুন :