বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

রাজারহাটে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ: ছাত্রদল–শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ, আহত একাধিক

এপ্রিল 26, 2026

নিজস্ব প্রতিবেদ | কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা শহরের রাজারহাট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশিবিরের রাজারহাট উপজেলা শাখার সভাপতি […]

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রদলের ব্যানারে বানান ভুল, ‘ডেস্ক’ হয়ে গেল ‘ডেক্স’

এপ্রিল 26, 2026

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম কুড়িগ্রাম সরকারি কলেজে শিক্ষার্থীদের সহায়তায় স্থাপিত একটি ‘হেল্প ডেস্ক’কে ঘিরে অস্বস্তিকর বিতর্কের সৃষ্টি হয়েছে। সেবামূলক এই উদ্যোগের চেয়ে বেশি আলোচনায় এসেছে ব্যানারে থাকা একটি সাধারণ বানান ভুল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও হাস্যরসের জন্ম দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে একটি সহায়তা […]

কুড়িগ্রামসহ ৫ বিভাগে কালবৈশাখীর প্রবল শঙ্কা, জারি হয়েছে সতর্কবার্তা

এপ্রিল 26, 2026

​নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম | ২৬ এপ্রিল, ২০২৬ ​সারাদেশে ধেয়ে আসছে কালবৈশাখী। বিশেষ করে উত্তরের জেলা কুড়িগ্রামসহ দেশের ৫টি বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রবল বেগে ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ ২৬ এপ্রিল দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। ​আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, […]

কুড়িগ্রামে টিআরসি নিয়োগ-২০২৬ লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

এপ্রিল 26, 2026

নিউজ ডেস্ক | হামার কুড়িগ্রাম বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ (ফেব্রুয়ারি ব্যাচ) এর লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিয়োগ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে আজ ২৬ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৪টা ৩০ মিনিটে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে কুড়িগ্রাম জেলার […]

থানাহাটের ৮ নম্বর ওয়ার্ডে অকার্যকর ড্রেন, জলাবদ্ধতায় স্থবির জনজীবন

এপ্রিল 26, 2026

উপজেলা প্রতিনিধি, চিলমারী কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে করে এলাকার জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, এই সড়কটি দিয়ে ৯ নম্বর ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ নিয়মিত চলাচল করে থাকেন। এছাড়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাশিমবাজার এলাকার বাসিন্দারা, […]

প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা থেকে বঞ্চিত রাজারহাটের এক শিক্ষার্থী

এপ্রিল 25, 2026

উপজেলা প্রতিনিধি, রাজারহাট উপজেলা প্রধান শিক্ষকের প্রশাসনিক ভুলের কারণে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম জান্নাতি খাতুন। তিনি ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। অন্যান্য শিক্ষার্থীর মতো নির্ধারিত ফি জমা দিয়ে নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষার ফরম পূরণ […]

উলিপুরে এসএসসি পরীক্ষার্থীকে ঘিরে নৃশংস হামলা, যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

এপ্রিল 25, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মন্ডলেরহাট এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্র করে পরিকল্পিত হামলা, মারধর ও প্রাণনাশের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে যুবদল নেতাসহ ছয়জনের বিরুদ্ধে। আহত শিক্ষার্থী বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুড়াবুড়ী ইউনিয়নের জনতাহারহাট এলাকার বাসিন্দা মোছা. ছামছুন্নাহার বেগম তার ছেলে মো. শিপু মিয়ার ওপর হামলার বিচার চেয়ে […]

মুক্তিযোদ্ধার চেতনায় তরুণ নেতৃত্বে জাকির, কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে মনোনয়ন

এপ্রিল 24, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে জায়গা করে নিয়েছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার আবু সাদাত মো. জাকির। নবঘোষিত এই কমিটিতে তার অন্তর্ভুক্তি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ড. […]

ঈদে যাত্রীচাপ সামলাতে ঢাকা–কুড়িগ্রাম রুটে স্পেশাল ট্রেন চাইলেন এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ

এপ্রিল 24, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ লাঘবে ঢাকা–কুড়িগ্রাম–ঢাকা রুটে অতিরিক্ত (স্পেশাল) ট্রেন চালুর দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে পাঠানো এক লিখিত আবেদনপত্রে তিনি এ দাবি জানান। চিঠিতে উল্লেখ করা হয়, কুড়িগ্রাম উত্তরবঙ্গের একটি জনবহুল ও রাজধানী থেকে দূরবর্তী জেলা হওয়ায় জীবিকার […]

২৭ এপ্রিল কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা — জরুরি নির্দেশনা জারি

এপ্রিল 24, 2026

নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ (ফেব্রুয়ারি-২০২৬) এর লিখিত পরীক্ষা আগামী ২৭ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।   সংশোধিত নির্দেশনা অনুযায়ী, মাঠ পর্যায়ে উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের সকাল ০৭:০০ ঘটিকার মধ্যেই পরীক্ষা কেন্দ্রের বাইরে উপস্থিত থাকতে হবে। এরপর সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় সকল চেকিং কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত নিয়মে […]