মুক্তিযোদ্ধার চেতনায় তরুণ নেতৃত্বে জাকির, কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে মনোনয়ন


HK প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৬, ৬:১৮ অপরাহ্ন /
মুক্তিযোদ্ধার চেতনায় তরুণ নেতৃত্বে জাকির, কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে মনোনয়ন

কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে জায়গা করে নিয়েছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার আবু সাদাত মো. জাকির। নবঘোষিত এই কমিটিতে তার অন্তর্ভুক্তি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ড. কে এম আই মন্টি দায়িত্ব পেয়েছেন। একই কমিটিতে ৭ নম্বর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় জাকিরকে।

জানা গেছে, জাকির কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বারী সরকারের সন্তান। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতার প্রমাণ রাখায় তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে।

নবনিযুক্ত সহ-সভাপতি আবু সাদাত মো. জাকির বলেন, সংগঠনের আদর্শকে ধারণ করে কাজ করা এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়াই হবে তার প্রধান লক্ষ্য।

এদিকে, তার এ অর্জনে চিলমারী উপজেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাংগঠনিক মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।