বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

কুড়িগ্রামে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ, উন্নয়নে বরাদ্দ ৭৬ কোটি টাকা

এপ্রিল 21, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি: তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে কুড়িগ্রামে নেওয়া হয়েছে একটি যুগান্তকারী উদ্যোগ। কুড়িগ্রাম সদর উপজেলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় আধুনিক আইটি ট্রেনিং ও আইসিটি ইনকিউবেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে সংশোধিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) পাঠানো হয়েছে। অনুমোদন মিললে দ্রুত অবকাঠামো নির্মাণসহ সার্বিক কার্যক্রম শুরু করা […]

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সম্পাদক করে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন

এপ্রিল 17, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে একটি ‘মিডিয়া সেল’ গঠন করা হয়েছে। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত এই মিডিয়া সেলের সম্পাদক হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান মামুনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন শিক্ষার্থীকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানকে সংগঠনের একটি […]

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটি বিলুপ্ত, পুনর্গঠনের উদ্যোগ

এপ্রিল 16, 2026

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার অধীনস্থ সকল উপজেলা ইউনিট কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে অধিকতর গতিশীল, শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সাত কর্মদিবসের মধ্যে পর্যায়ক্রমে কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, ফুলবাড়ি, চিলমারী, রৌমারী, রাজিবপুর, […]

কুড়িগ্রামে বৈশাখ উদযাপনে ঐতিহ্যবাহী খেলাধুলা, উৎসবমুখর পরিবেশ

এপ্রিল 15, 2026

নিউজ ডেস্ক অনলাইন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী খেলাধুলা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। বুধবার বিকেল ৩টায় ধরলা পার্কে, ধরলা ব্রিজের পূর্ব পাশে এ আয়োজন শুরু হয়। দিনব্যাপী কর্মসূচিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি, লাঠিখেলা, […]

বালু পয়েন্ট অনুমোদন নিয়ে প্রশ্নে সরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মন্তব্য দেননি জেলা প্রশাসক

এপ্রিল 8, 2026

বিশেষ প্রতিবেদক | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামে বালু পয়েন্ট অনুমোদন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন। এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বালুমহল অনুমোদন কীভাবে দেওয়া হচ্ছে—তা নিয়ে জনমনে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারের সময়ের মতো বর্তমান সময়েও যদি রাতারাতি বালু […]

কুড়িগ্রামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

এপ্রিল 7, 2026

বিশেষ প্রতিবেদক | হামার কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন বালু পয়েন্টে প্রকাশ্যে অবৈধ ড্রেজিং কার্যক্রম চলার পাশাপাশি সামাজিক মাধ্যমে একের পর এক আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় জেলার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি স্থানীয়দের। এছাড়া, কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের বিরুদ্ধে গাছ […]

কারামুক্ত হয়ে ঐক্যের ডাক দিলেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নয়ন

এপ্রিল 1, 2026

বিশেষ প্রতিনিধি: দীর্ঘ এক বছর কারাভোগ শেষে এলাকায় ফিরে এসে পরিবর্তিত পরিস্থিতির কথা তুলে ধরে ঐক্যের আহ্বান জানিয়েছেন কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন। তিনি বলেন, জেল থেকে ফিরে মানুষের ভালোবাসায় সিক্ত হলেও জেলার ভেতরে বিভাজন ও গ্রুপিং এখনো বিদ্যমান, যা ভবিষ্যতের জন্য অশনি সংকেত। নিজ বক্তব্যে তিনি কারাগারে কাটানো কঠিন সময়ের অভিজ্ঞতা […]

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল: জমি অধিগ্রহণ সম্পন্নের পথে, দ্রুত এগোচ্ছে বাস্তবায়ন কাজ

এপ্রিল 1, 2026

নিউজ ডেস্ক অনলাইন | হামার কুড়িগ্রাম   কুড়িগ্রামে ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ (Special Economic Zone) প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি প্রকল্প এলাকায় ইতোমধ্যে ১৩৩ একরের বেশি জমির মালিকানা পেয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। বুধবার (১ এপ্রিল) […]

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় অটো খালে, আহত ৭ জন, ২ জনের অবস্থা আশঙ্কাজনক

মার্চ 27, 2026

নিউজ ডেস্ক অনলাইন কুড়িগ্রামের টগরাই হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি অটোরিকশা ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

উলিপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও অবৈধ সম্পদের অভিযোগ, দুদকে লিখিত আবেদন

মার্চ 25, 2026

বিশেষ প্রতিবেদক | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব ও সাবেক সভাপতি হায়দার আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, নিয়োগ ও কমিটি বাণিজ্যসহ কয়েক কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে এলাকার সচেতন নাগরিকদের পক্ষে মো. আলমাস উদ্দিন নামে এক ব্যক্তি দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত আবেদন জমা দিয়েছেন। […]