
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে একটি ‘মিডিয়া সেল’ গঠন করা হয়েছে।
সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত এই মিডিয়া সেলের সম্পাদক হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান মামুনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন শিক্ষার্থীকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানকে সংগঠনের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তিনি সংগঠনের কার্যক্রমের সঠিক প্রচার, তথ্য আদান-প্রদান এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
এছাড়াও, আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে সেলটি পূর্ণাঙ্গ করে মূখ্য সংগঠককে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এ সিদ্ধান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন এবং সদস্য সচিব খন্দকার আল ইমরান কর্তৃক অনুমোদিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় হবে।
আপনার মতামত লিখুন :