
মোঃ সুন্নাতুল ইসলাম নিরব, ভূরুঙ্গামারী
সময়নুবর্তিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’ উপলক্ষে সাইকেল র্যালী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে মাকসুদা আজিজ লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মের মধ্যে সময়ের মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির প্রতিনিধি লায়ন ইসলাম বলেন, “সময়ের যথাযথ ব্যবহার ব্যক্তি ও জাতির উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই এই বার্তাটি সারা দেশে ছড়িয়ে পড়ুক।”
পরে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালী মাকসুদা আজিজ লাইব্রেরি থেকে শুরু হয়ে ভূরুঙ্গামারী জামতলা মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা।
আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ সময়ানুবর্তিতা সম্পর্কে মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সচেতনতা বৃদ্ধি করবে।
আপনার মতামত লিখুন :