বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

এইচএসসি পরীক্ষা খসড়া রুটিন

মে 14, 2026

আগামী বছরের ৬ জুন থেকে ২০২৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে ১৩ জুলাই। পরীক্ষার একটা খসড়া রুটিন তৈরি করেছে শিক্ষাবোর্ডগুলো। প্রস্তাবিত এ রুটিনটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। যদি মন্ত্রণালয় কোনো সংশোধনী বা পরিবর্তন করে তাহলে সেগুলো সংশোধন করে রুটিন চূড়ান্ত করবে। রুটিন দেখুন – এখানে ক্লিক করুন  

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

মে 14, 2026

মোঃ মশিউর রহমান বিপুল | হামার কুড়িগ্রাম দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কুড়িগ্রাম সীমান্তে সর্বোচ্চ সজাগ ও সতর্ক অবস্থান গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা […]

১৯ মে থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’

মে 14, 2026

নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম নাগরিকদের দোরগোড়ায় আধুনিক ও সহজ ভূমিসেবা পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৯ মে থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মেলা চলবে ২১ মে পর্যন্ত। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে মেলার […]

টানা ভারী বৃষ্টিতে কুড়িগ্রামে বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

মে 14, 2026

কুড়িগ্রামে চলতি মৌসুমের সবচেয়ে ভারী বৃষ্টিপাতে বোরো ধান চাষে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যা অতি ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত। একই সময়ে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার (১৩ মে) গভীর রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে […]

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন আর নেই

মে 13, 2026

নিউজ ডেস্ক | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আলহাজ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ মে) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক […]

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলার অভিযোগ: ভুল চিকিৎসায় ৪ বছরের শিশু তিশার মৃত্যু দাবি পরিবারের

মে 13, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | ১৩ মে ২০২৬ কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে তিশা (৪) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শিশুর পরিবার দাবি করেছে, প্রাথমিক পর্যায়ে সঠিক রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ার কারণেই তাদের সন্তানকে অকালে প্রাণ হারাতে হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, […]

সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে কুড়িগ্রাম জেলা বিএনপির জরুরি যৌথ সভা আহ্বান

মে 13, 2026

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ১৩ মে ২০২৬ কুড়িগ্রাম জেলা বিএনপির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে এক জরুরি যৌথ সভা আহ্বান করা হয়েছে। আগামী ১৬ মে ২০২৬, শনিবার সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। ১৩ মে ২০২৬ তারিখে প্রকাশিত এক অফিসিয়াল নোটিশের মাধ্যমে এই তথ্য জানানো হয়। নোটিশে […]

সমালোচনার মুখে রৌমারীর সবুজপাড়া সড়কের ভাঙন পরিদর্শনে ইউএনও, দ্রুত মেরামতের নির্দেশ

মে 13, 2026

উপজেলা প্রতিনিধি | হামার কুড়িগ্রাম রৌমারী শাপলা মোড় থেকে পূর্বদিকে সবুজপাড়া সড়কের শহিদুল ইসলাম শালুর বাড়ির সামনের নির্মাণাধীন রাস্তার একটি অংশ ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ সৃষ্টি হলে এবং “হামার কুড়িগ্রাম”সহ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নজরে আসার পর আজ ভাঙনকবলিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার […]

বৃষ্টির দিনে বেপরোয়া গতি? অল্পের জন্য প্রাণে বাঁচল শিশুরা।

মে 13, 2026

উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদর উপজেলার গড়ের পাড় বাজারের দক্ষিণ পাশে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের একটি শিক্ষার্থী পরিবহনকারী বাস। এ ঘটনায় কয়েকজন ছাত্র-ছাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। আজকের এ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহত শিক্ষার্থীদের […]

সাড়ে ৪ মাস পর পুনরায় চালু হচ্ছে রৌমারী–চিলমারী ফেরি চলাচল

মে 13, 2026

দীর্ঘ ৪ মাস ২৩ দিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে কুড়িগ্রামের রৌমারী–চিলমারী নৌরুটে ফেরি চলাচল। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ এবং সহকারী ব্যবস্থাপক (হিসাব) […]