বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়: স্থায়ী ক্যাম্পাস নির্ধারণে নালিয়ার দোলার কৌশলগত গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা

মে 13, 2026

নিউজ ডেস্ক অনলাইন | মতামত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তকে কেবল একটি প্রশাসনিক উদ্যোগ হিসেবে দেখা হলে এর প্রকৃত গুরুত্ব আড়ালে থেকে যায়। বাস্তবে এটি উত্তরাঞ্চলের আগামী ৫০ থেকে ১০০ বছরের শিক্ষা, গবেষণা ও অর্থনৈতিক বিকাশের একটি মৌলিক ভিত্তি। একটি কৃষি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র অবকাঠামোগত ভবন নয়; বরং এর সঙ্গে প্রয়োজন বিস্তৃত গবেষণা ক্ষেত্র, পরীক্ষামূলক কৃষিখামার, […]

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উদযাপন

মে 12, 2026

রতন রায় | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে নার্সিং […]

দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৪ ড্রেজার উচ্ছেদ

মে 12, 2026

মোঃ মাইদুল ইসলাম | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বিভিন্ন অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নদী থেকে চারটি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র […]

গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কাঠমিস্ত্রির, শোকে স্তব্ধ ভূরুঙ্গামারী

মে 11, 2026

মোঃ মশিউর রহমান বিপুল | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাইরুল ইসলাম (৫০) নামে এক কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন এবং স্থানীয়ভাবে পরিচিত একজন […]

চিলমারীর জোড়গাছ হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, ব্যবসায়ী-কৃষকদের মধ্যে উদ্বেগ

মে 11, 2026

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ঐতিহ্যবাহী জোড়গাছ হাটে ইজারাদারের বিরুদ্ধে সরকারি নির্ধারিত নিয়ম উপেক্ষা করে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এ অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে গভীর উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে সচেতন নাগরিক ও ব্যবসায়ীদের পক্ষে মো. আমজাদ হোসেন চিলমারী […]

তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পে অনিয়মের অভিযোগ: সাইনবোর্ডহীন কাজে ‘পুকুর চুরি’, নিম্নমানের জিও ব্যাগে ক্ষোভ

মে 11, 2026

আব্দুল হাকীম সবুজ | কুড়িগ্রাম (রাজারহাট) তিস্তা নদীর তীর সংরক্ষণে শত কোটি টাকার প্রকল্প চললেও প্রকল্প এলাকায় নেই কাজের বিবরণসংবলিত কোনো সাইনবোর্ড। অথচ প্রকল্পজুড়ে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। স্থানীয়দের অভিযোগ, কাজের আড়ালে চলছে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ লুটপাটের মহোৎসব। অন্তর্বর্তী সরকারের আমলে তিস্তা নদীর ভাঙনরোধে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুর জেলার প্রায় ১৯ কিলোমিটার এলাকাজুড়ে […]

২ লক্ষ টাকা ঘুষ না দেয়ায় বিপক্ষে রায়; রংপুর জোনাল অফিসারের বিরুদ্ধে অভিযোগ

মে 10, 2026

ফজলুল করিম ফারাজী ।। হামার কুড়িগ্রাম ঘুষ না পেয়ে ব্যাকডেটে রায় প্রদান, নোটিশ গোপন, পক্ষপাতমূলক সিদ্ধান্ত এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জমির প্রকৃত মালিকদের সর্বস্বান্ত করার অভিযোগ উঠেছে রংপুর জোনাল সেটেলমেন্ট অফিসের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ নাজমুল হুদা, নাজির তোফাজ্জল হোসেন, পেশকার মোঃ শামীম হোসেন এবং ভূরুঙ্গামারী সহকারী সেটেলমেন্ট অফিসার […]

ফুলবাড়ীতে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক নির্বাচিত মোঃ রায়হান আলী

মে 10, 2026

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক (সাধারণ) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রায়হান আলী। তিনি উপজেলার মধ্য কাশিপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (বিজ্ঞান) হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষাদানে দক্ষতা, একাডেমিক যোগ্যতা, শৃঙ্খলা, চারিত্রিক দৃঢ়তা এবং শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের ভিত্তিতে তাকে এ […]

কুড়িগ্রামের চার উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা

মে 10, 2026

নিজস্ব প্রতিবেদক ॥ হামার কুড়িগ্রাম প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল পুনঃখনন কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কুড়িগ্রামের সদর, উলিপুর, রাজারহাট ও ভূরুঙ্গামারী উপজেলায় পৃথকভাবে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ মে) আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সদরে খাল পুনঃখনন উদ্বোধন করলেন […]

কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, ২০ কোটি গাছ রোপণের পরিকল্পনা

মে 10, 2026

নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছিল। খালের পানি ব্যবহার করে কৃষকরা চাষাবাদ করতেন, খালে মাছ চাষ হতো এবং এর মাধ্যমে মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। […]