
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক (সাধারণ) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রায়হান আলী। তিনি উপজেলার মধ্য কাশিপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (বিজ্ঞান) হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষাদানে দক্ষতা, একাডেমিক যোগ্যতা, শৃঙ্খলা, চারিত্রিক দৃঢ়তা এবং শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের ভিত্তিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির মূল্যায়নে তিনি উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক হিসেবে নির্বাচিত হন।
মোঃ রায়হান আলী দীর্ঘদিন ধরে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। শিক্ষার্থীদের কাছে তিনি যেমন প্রিয়, তেমনি সহকর্মীদের কাছেও একজন দায়িত্বশীল ও আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত।
তার এই অর্জনে মধ্য কাশিপুর দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ অভিনন্দন জানিয়ে বলেন, তার এ সাফল্য অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :