সমালোচনার মুখে রৌমারীর সবুজপাড়া সড়কের ভাঙন পরিদর্শনে ইউএনও, দ্রুত মেরামতের নির্দেশ


HK প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন /
সমালোচনার মুখে রৌমারীর সবুজপাড়া সড়কের ভাঙন পরিদর্শনে ইউএনও, দ্রুত মেরামতের নির্দেশ

উপজেলা প্রতিনিধি | হামার কুড়িগ্রাম

রৌমারী শাপলা মোড় থেকে পূর্বদিকে সবুজপাড়া সড়কের শহিদুল ইসলাম শালুর বাড়ির সামনের নির্মাণাধীন রাস্তার একটি অংশ ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ সৃষ্টি হলে এবং “হামার কুড়িগ্রাম”সহ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিষয়টি নজরে আসার পর আজ ভাঙনকবলিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন।

পরিদর্শনকালে উপস্থিত উপজেলা প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত টেকসই সমাধানের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত করে জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা প্রদান করা হয়।

স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ভাঙন ও দুর্ঘটনার ঝুঁকি এড়ানো যায়।