
এপ্রিল 15, 2026
এনামুল হক সরকার, রাজারহাট “আসুন বই পড়ি, মিলেমিশে দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে অনুষ্ঠিত ১০ দিনব্যাপী তারুণ্যের বই মেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সুরধ্বনি শিল্পী গোষ্ঠী, জেগে উঠো ফাউন্ডেশন ও […]

এপ্রিল 15, 2026
মোঃ আব্দুল হাকীম সবুজ, রাজারহাট পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয় রবিবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায়। রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বেরীবাঁধ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট স্পার বাঁধ এলাকায় প্রায় শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন জেলা […]

এপ্রিল 15, 2026
রাশেদুজ্জামান তৌহিদ ।। কুড়িগ্রাম নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণের অভিযোগে কুড়িগ্রাম পৌর এলাকার জাহাজমোড় ও আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে নিম্নমানের কাজ ও ধুলোবালির ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে তারা এ কর্মসূচি পালন করেন। অভিযোগ রয়েছে, তৃতীয় শ্রেণির নিম্নমানের ইট দিয়ে খোয়া তৈরি করায় তা যানবাহনের চাপে দ্রুত গুঁড়ো হয়ে […]

এপ্রিল 15, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি থেকে করলা চুরির অভিযোগে স্ত্রী ছালেহা বেগমকে (৪০) গাছে বেঁধে পিটিয়েছেন স্বামী। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভু্ক্তভোগী ছালেহা বেগম একই ইউনিয়নের ছোটধনতোলা এলাকার বদিয়া মিয়ার স্ত্রী। তাদের নামে মাদকের একাধিক […]

এপ্রিল 15, 2026
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ইং তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষনা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে “মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) […]

এপ্রিল 15, 2026
জুয়েল রানা, কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাটের ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মাদ্রাসাটির প্রধান ফটকে স্থানীয় ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।এসময় মানববন্ধনে বক্তারা টাকার বিনিময়ে নিয়োগদান, জমিদাতা থেকে চাকুরি প্রত্যাশীদের সুযোগ এবং মাদ্রাসার জরাজীর্ণ ভবন সংস্কারের দাবি জানান।এসময় বক্তব্য রাখেন, হযরত আলী, […]

এপ্রিল 15, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামে অভিযান চালিয়ে ৭টি চোরাই সন্দেহভাজন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও ৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি হয়ে এনে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান […]

এপ্রিল 14, 2026
মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মনোরম পরিবেশে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অ্যাডভোকেট আহসান হাবিব নীলু। এতে প্রধান অতিথি […]

এপ্রিল 14, 2026
মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক দুইটি বিশেষ টহলে ভারতীয় ইস্কাফ সিরাপ ও বিভিন্ন মসলা জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, চোরাকারবারীরা ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বাংলাদেশে পাচারের চেষ্টা করছে—এমন গোপন তথ্যের […]

এপ্রিল 14, 2026
শাহ্জাহান খন্দকার, উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলা-এ আব্দুল জব্বার আলী (৬১) নামের এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কালু ডাঙ্গা (বিবিসির মোড় সংলগ্ন) এলাকার বাসিন্দা এবং মৃত মেহের আলীর দ্বিতীয় পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জব্বার আলী পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। তিনি দুই সন্তানের জনক। দীর্ঘদিন ধরে তিনি […]