বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহ্জাহান খন্দকার, উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলা-এ আব্দুল জব্বার আলী (৬১) নামের এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কালু ডাঙ্গা (বিবিসির মোড় সংলগ্ন) এলাকার বাসিন্দা এবং মৃত মেহের আলীর দ্বিতীয় পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জব্বার আলী পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। তিনি দুই সন্তানের জনক। দীর্ঘদিন ধরে তিনি নীরবে জীবনযাপন করলেও হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত সোমবার (১৩ এপ্রিল ২০২৬) রাতের কোনো এক সময় তিনি নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তার আপন বোন জামাই আব্দুল করিম তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি আব্দুল জব্বার আলীকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে বিষয়টি দ্রুত উলিপুর থানা পুলিশ-কে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গ-এ পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]