শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

এপ্রিল 14, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, ফলে পুরো এলাকা উৎসবের আমেজে […]

ভূরুঙ্গামারীতে ৩শ’ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এপ্রিল 13, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মোঃ কাজী নুরুন্নবীর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা […]

কুড়িগ্রামবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ

এপ্রিল 13, 2026

ডেস্ক রিপোর্ট | কুড়িগ্রাম বাংলা নববর্ষ উপলক্ষে কুড়িগ্রাম জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপি’র সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে নতুন করে সাম্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার […]

তরুণ প্রকৌশলীর প্রার্থীতা ঘোষণা: পাঁচগাছীতে নতুন নেতৃত্বের প্রত্যাশা

এপ্রিল 13, 2026

ডেস্ক নিউজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের ৮নং পাঁচগাছী ইউনিয়নে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় উঠে এসেছেন তরুণ প্রকৌশলী মোঃ সোহানুর রহমান সৈকত। তার এই ঘোষণায় স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা ও আশার আলো। জানা গেছে, সোহানুর রহমান সৈকত একটি সুপরিচিত জনসেবামূলক পরিবারের সন্তান। […]

মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন

এপ্রিল 13, 2026

মোঃ দুর্জয় হাসান, নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট শিক্ষা ভবনের প্রথম তলার নির্মাণকাজ শেষে নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৫ কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ গুরুত্বের সাথে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ […]

তেলের লাইনে দাঁড়িয়েই ধরা নাগেশ্বরীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

এপ্রিল 13, 2026

মাইদুল ইসলাম মামুন || হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফিলিং স্টেশন থেকে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল ইসলাম রনি। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের জুলেখা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হীল জামান। গ্রেপ্তার রনি রায়গঞ্জ […]

কুড়িগ্রামে বর্ণিল আয়োজনে স্বদেশী নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রস্তুত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

এপ্রিল 13, 2026

ডেস্ক নিউজ দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের আবহে কুড়িগ্রামে উদযাপিত হতে যাচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। বৈশাখের ছোঁয়ায় গ্রামবাংলার চিরচেনা খেলাধুলা, আনন্দ আর উৎসবকে ঘিরে এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকরা জানান, বৈশাখের ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে শেকড়ের সাথে পরিচিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী অনুষ্ঠানে থাকছে বিভিন্ন […]

দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের আলোকে কুড়িগ্রামে ‘স্বদেশী বৈশাখ ১৪৩৩’ উদযাপন

এপ্রিল 13, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি: দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে কুড়িগ্রামে আয়োজিত হতে যাচ্ছে ‘স্বদেশী বৈশাখ ১৪৩৩’। স্বদেশী বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে আগামী ১৪ এপ্রিল, কলেজ মোড়স্থ জুলাই ইসলাম প্রাঙ্গণে দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, সকাল ৮টা ৩০ মিনিটে কলেজ মোড় থেকে বর্ণিল বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। শোভাযাত্রা শেষে […]

রাজারহাটে ভেজাল কীটনাশকের বিরুদ্ধে অভিযান: জরিমানা ৫০ হাজার, জব্দ ৬২৬ পণ্য

এপ্রিল 13, 2026

জাহিদ হাসান, রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের […]

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

এপ্রিল 13, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন তিল […]

Verified by MonsterInsights