শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে ভেজাল কীটনাশকের বিরুদ্ধে অভিযান: জরিমানা ৫০ হাজার, জব্দ ৬২৬ পণ্য

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান, রাজারহাট


কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

অভিযানকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকার ‘রিসা বীজ ভান্ডার’ থেকে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ৬২৬টি অনুমোদনহীন বালাইনাশক উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

তদন্তে জানা যায়, কোম্পানির ৭৪টি পণ্য বাজারজাত করা হলেও সরকারি অনুমোদন রয়েছে মাত্র ৮টির, যা আইনবহির্ভূত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, ভেজাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং কোম্পানির প্রতিনিধি রায়হান রাজুকে তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, এ ধরনের ভেজাল ও অনুমোদনহীন পণ্য ব্যবহারে কৃষকের আর্থিক ক্ষতি হয় এবং ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।

ব্যবসায়ী ওয়াহেদুর রহমান বাবু জানান, তিনি রায়হান রাজু, শামসুজ্জামান বাবু ও সাইদুল ইসলামের মাধ্যমে এসব পণ্য সংগ্রহ করেছিলেন।

অভিযানকালে অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানীসহ রাজারহাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু, শোকের ছায়া

নভেম্বর 6, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ১২টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির […]

ফুলবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নভেম্বর 6, 2026

ফুলবাড়ী প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামের একটি বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনায় […]

উলিপুরে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ, দুইজনের বিরুদ্ধে মামলা

নভেম্বর 6, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়ি থেকে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বুধবার (৪ নভেম্বর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে উলিপুর থানায় মামলাটি করেন। মামলা […]

Verified by MonsterInsights