
এপ্রিল 18, 2026
শাহ্জাহান খন্দকার , উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের টুপামরী বিল সংলগ্ন পুকুর পাড়ে আয়োজিত একটি মেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠায় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের পাশে টুপামরী বিল এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি নিয়ে মেলাটির আয়োজন করা হয়। […]

এপ্রিল 18, 2026
ডেস্ক নিউজ বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি। বাংলাদেশ-ভারত সীমান্তের লাগোয়া এই গ্রামটি অবস্থিত। ২০০১ সালের ১৮ই এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সে সংঘর্ষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ’র ১৬ জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (এখন বিজিবি) ২ […]

এপ্রিল 17, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেলার বিশিষ্ট ভাষা সৈনিক, বরেণ্য আইনজীবী ও সাবেক সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট আব্দুল করিম সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (রাত ৮টা) কুড়িগ্রাম শহরের পশ্চিম মুন্সিপাড়া রেলগেট সংলগ্ন নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ১৯৫২ সালে মেট্রিক পাস করা […]

এপ্রিল 17, 2026
ডেস্ক নিউজ ইউটিউব থেকে অনুপ্রাণিত হয়ে এআই প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট কার তৈরি করেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী রোয়ানুর রহমান রেজিম। তার এই উদ্ভাবনটি উপজেলা পর্যায়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এ ব্যাপক সাড়া ফেলেছে। রেজিমের তৈরি স্মার্ট কারটির বিশেষত্ব হলো—এটি চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে। গাড়িটিতে সংযুক্ত সেন্সরের মাধ্যমে সামনে নির্দিষ্ট […]

এপ্রিল 17, 2026
মোঃ সুন্নাতুল ইসলাম নিরব, ভূরুঙ্গামারী সময়নুবর্তিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’ উপলক্ষে সাইকেল র্যালী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে মাকসুদা আজিজ লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মের মধ্যে সময়ের মূল্যবোধ […]

এপ্রিল 17, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবের ডাঙ্গী এলাকায় মালিকবিহীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ২২০ লিটার পেট্রোল জব্দ করেছে স্থানীয়রা। পরে উপজেলা প্রশাসন জব্দকৃত তেল সরকারি দামে বিক্রি করে দেয়। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শিবের ডাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে পেট্রোল সরিয়ে নেওয়ার সময় বিষয়টি সন্দেহজনক […]

এপ্রিল 17, 2026
আরিফুল ইসলাম রিগান ২০২৬ সালে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ নিতে ভর্তি ফি বয়সভেদে আড়াই লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঢাকা বার অ্যাসোসিয়েশন এই ফি সর্বোচ্চ সাড়ে ২৯ হাজার টাকা নির্ধারণ করেছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ […]

এপ্রিল 16, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারি উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া (রাঙ্গালির কুটি) গ্রামে একটি ব্রিজকে ঘিরে পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এতে এলাকার কৃষিজমি ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। জানা যায়, গ্রামের প্রধান সড়কের বিলের ওপর নির্মিত ব্রিজটির উভয় পাশে আরসিসি (RCC) কাঠামো নির্মাণ করে […]

এপ্রিল 16, 2026
এনামুল হক সরকার , রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট রেলওয়ে স্টেশন এলাকায় ময়লার ভাগাড় ও বাজারের নোংরা পানির দুর্গন্ধে সৃষ্টি হয়েছে চরম অস্বস্তিকর পরিবেশ। এতে যাত্রী, পথচারী ও আশপাশের বাসিন্দারা পড়েছেন ভোগান্তিতে। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে যাত্রী বিশ্রামাগার ও শৌচাগার। সরেজমিনে দেখা গেছে, স্টেশন ভবনের দুপাশে জমে থাকা নোংরা পানি, কচু-কচুরিপানা ও আবর্জনার স্তূপ পুরো এলাকাকে […]

এপ্রিল 16, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুর উপজেলার আদর্শ এতিমখানা দ্বিমুখী আলিম মাদ্রাসার পরিচালনা কমিটি নিয়ে চলমান আইনি জটিলতার মধ্যেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আদালতের স্থগিতাদেশ ও প্রশাসনিক তদন্ত প্রতিবেদনের পরও বিদায় অনুষ্ঠানে ‘অবৈধ’ সভাপতির বক্তব্য ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে মাদ্রাসা প্রাঙ্গণে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অভিযোগ […]