ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম সরকারের ইন্তেকাল—আগামীকাল জানাজা


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন /
ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম সরকারের ইন্তেকাল—আগামীকাল জানাজা

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম জেলার বিশিষ্ট ভাষা সৈনিক, বরেণ্য আইনজীবী ও সাবেক সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট আব্দুল করিম সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (রাত ৮টা) কুড়িগ্রাম শহরের পশ্চিম মুন্সিপাড়া রেলগেট সংলগ্ন নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

১৯৫২ সালে মেট্রিক পাস করা আব্দুল করিম সরকার কর্মজীবনের শুরুতে খাদ্য বিভাগে চাকরি করেন। পরবর্তীতে ১৯৭৩ সালে কুড়িগ্রাম বারে যোগদান করে আইন পেশায় যুক্ত হন। ১৯৯২ সালে তিনি কুড়িগ্রাম জজ কোর্টের সরকারি কৌশলী (জিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি একজন সুপরিচিত ভাষা সৈনিক ও লেখক হিসেবেও পরিচিত ছিলেন।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল শনিবার সকাল ১১টায় জজ কোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে কুড়িগ্রামবাসী একজন সৎ, ন্যায়পরায়ণ ও গুণী ব্যক্তিত্বকে হারালো। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।