শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

উলিপুর উপজেলার বেগমগঞ্জে মসজিদে টাকা আত্মসাতের অভিযোগ

মে 5, 2026

মোঃমাইনুল ইসলাম, উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গম এলাকায় মসজিদ সংস্কারের জন্য বরাদ্দকৃত টিআর প্রকল্পের প্রায় দেড় লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক মহিলা ইউপি সদস্যের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসলামপুর জামে মসজিদ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নানা সমস্যায় জর্জরিত ছিল। […]

হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু, স্বজনের সন্ধান মিলছে না

মে 5, 2026

আশির্বাদ রহমান, কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার কোনো স্বজন বা ওয়ারিশের সন্ধান এখনো পাওয়া যায়নি। পরে বেওয়ারিশ হিসেবে তার মরদেহ হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি টিকিট অনুযায়ী রবিউলের বাড়ি নাগেশ্বরী উপজেলায়। তার পিতার নাম ইসমাইল। গত ২২ এপ্রিল ২০২৬ হৃদরোগজনিত […]

তিন মেয়েকে পাঁচবার বিয়ে, আসামী হয়ে কারাগারে চেয়ারম্যানের ছেলে মিঠু

মে 4, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় তিন মেয়েকে পাঁচবার বিয়ে ও একাধিক মামলার আসামী মোশারফ হোসেন মিঠুকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের গোনাইরকুটি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আলাউদ্দিন মন্ডলের ছেলে মিঠু ২০০৭ সালের ২৬ মার্চ ছনবান্ধা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক […]

রাজারহাটে মোবাইল কোর্টে দুই ফার্মেসিকে জরিমানা

মে 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মিলেরপাড় বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়, রেজিস্টারবিহীন এন্টিবায়োটিক এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে ২টি ফার্মেসিকে জরিমানা করা হয়। মোবাইল কোর্টে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ওই দুই ফার্মেসিকে মোট ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান […]

কুড়িগ্রামে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ২০ জন গ্রেফতার

মে 4, 2026

ডেস্ক নিউজ সারা দেশে চলমান অস্ত্র, মাদক, জুয়া, অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ২০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ০৩ মে রাত থেকে পরিচালিত অভিযানে জেলার বিভিন্ন উপজেলায় মাদক ও জুয়াবিরোধী অভিযান চালানো হয়। এর মধ্যে রাজারহাটে ১৭ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৫০ […]

সার্কেল এএসপির অভিযানে ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

মে 4, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার আন্ধারীরঝাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ জাহেদুল ইসলামের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল আন্ধারীরঝাড় বাজারের উত্তরে এশিয়ান হাইওয়ের পূর্ব পাশে অবস্থিত ১নং আসামি শাকিলের চায়ের দোকানে […]

রাজারহাটে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও জুয়ার সরঞ্জামসহ ৬ জন গ্রেফতার

মে 3, 2026

মোঃ ​জাহিদ হাসান, রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও জুয়ার সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনাই ইউনিয়নের বড়গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৭ পিস ইয়াবাসহ এরশাদুল হক (পিতা: মৃত সৈয়দ আলী) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। একই […]

উলিপুরে মাদক সেবনের সময় কথিত সাংবাদিক তৈয়বুর রহমানের ছেলেসহ আটক ৩‎

মে 3, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও গাঁজা সেবনের সময় তিন জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা করে জরিমানা প্রদান করা হয়। রোববার (৩ মে) আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছে।‎‎থানা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর […]

বিভক্ত আয়োজনে কুড়িগ্রামে মে দিবস: অধিকার নয়, প্রচারেই বেশি গুরুত্ব

মে 1, 2026

মোঃ মাইদুল ইসলাম, হামার কুড়িগ্রাম আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে এবারের প্রতিপাদ্য “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নবপ্রভাত” সামনে রেখে কুড়িগ্রাম জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হলেও আলাদা ব্যানার, পোশাক ও রাজনৈতিক পরিচয়ে বিভক্তভাবে উদযাপনের চিত্র দেখা গেছে। এতে শ্রমিকদের অধিকার নিয়ে বাস্তব আলোচনা অনেক ক্ষেত্রে আড়ালে পড়ে গেছে বলে মাঠপর্যায়ের […]

কচাকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

মে 1, 2026

মোঃআবু সাঈদ ইসলাম, কচাকাটা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস)। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।র‍্যালিটি কচাকাটা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিকদের […]

Verified by MonsterInsights