বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে মাদক সেবনের সময় কথিত সাংবাদিক তৈয়বুর রহমানের ছেলেসহ আটক ৩‎

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও গাঁজা সেবনের সময় তিন জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা করে জরিমানা প্রদান করা হয়। রোববার (৩ মে) আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছে।
‎
‎থানা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল আশরাফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে অভিযান পরিচালনা করেন। এ সময় উলিপুর মিনি স্টেডিয়াম মাঠ থেকে গাঁজা সেবন অবস্থায় পৌরসভার দয়ালপাড়া এলাকার তৈয়বুর রহমানের ছেলে তাহসান তৌফিক তূর্য (২১), আলতাফ সরদারের ছেলে মান্নাফ সরদার (২৫) ও ইয়াবা সেবন অবস্থায় থেতরাই ইউনিয়নের হারুনেফরা এলাকার আব্দুল খালেকের আব্দুল্ল্যাহ আল মামুন (২৭) কে আটক করেন। পরে ডাক্তারী পরীক্ষা শেষে সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা করে জরিমানা প্রদান করেন। এলাকাবাসী জানায়, আটক তাহসান তৌফিক তূর্য এর পিতা কথিত সাংবাদিক তৈয়বুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা রয়েছে। তিনি উলিপুরের এক সাংবাদিককে মারধর করে চাঁদা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
‎
‎এবিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ ইবনে সিদ্দিক জানান, আটককৃতদের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]