
আশির্বাদ রহমান, কুড়িগ্রাম সদর
কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার কোনো স্বজন বা ওয়ারিশের সন্ধান এখনো পাওয়া যায়নি। পরে বেওয়ারিশ হিসেবে তার মরদেহ হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি টিকিট অনুযায়ী রবিউলের বাড়ি নাগেশ্বরী উপজেলায়। তার পিতার নাম ইসমাইল। গত ২২ এপ্রিল ২০২৬ হৃদরোগজনিত সমস্যায় তিনি কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত তার পরিবারের কোনো সদস্যের খোঁজ পাওয়া যায়নি। যদি কেউ রবিউলকে চিনে থাকেন বা তার পরিবারের সন্ধান জানেন, তাহলে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :