শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে কুড়িগ্রামে বিএনপি–জামায়াত বৈঠক

মে 1, 2026

শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, নেতাকর্মীদের চরিত্রহনন ও সাম্প্রতিক মতবিরোধের প্রেক্ষাপটে কুড়িগ্রামে জেলা বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হয়েছেন। শুক্রবার রাতে জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দলের মধ্যে রাজনৈতিক সহমর্মিতা ও শিষ্টাচার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব […]

কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রি অফিসে দুঃসাহসিক চুরি: একাধিক কক্ষে ভাঙচুর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

এপ্রিল 30, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রি অফিসে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সংঘটিত এ ঘটনায় অফিসের নিচতলা থেকে শুরু করে দোতলা ও তিনতলার একাধিক কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে অফিস খোলার পর সামনে আসে ভাঙচুরের চিত্র। অফিস সূত্রে জানা গেছে, প্রশাসনিক কর্মকর্তা মো. জাকেরুল হকের […]

উলিপুরে ব্রহ্মপুত্র নদ ভাঙনে আতঙ্ক: স্কুল বাঁচাতে শিশুদের কান্না, মানববন্ধনে জনস্রোত

এপ্রিল 30, 2026

শাহজাহান খন্দকার, উলিপুর কুড়িগ্রামের উলিপুর উপজেলা-এর হাতিয়া ও বুড়াবুড়ী ইউনিয়নের সংযোগস্থলে ব্রহ্মপুত্র নদ-এর তীব্র ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় মানুষ। জলঙ্গার কুটি ও বাবুর চর এলাকায় প্রায় এক কিলোমিটার জুড়ে ভাঙন রোধের দাবিতে বৃহস্পতিবার দুপুরে শত শত নারী-পুরুষ মানববন্ধন ও সমাবেশ করেন। মানববন্ধনে অংশ নেয় শতাধিক শিশু শিক্ষার্থীও। তাদের চোখে-মুখে ভয়, অনিশ্চয়তা আর প্রিয় […]

কুড়িগ্রামে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষক কর্মশালা, বীজ বিতরণ

এপ্রিল 29, 2026

ডেস্ক নিউজ আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করতে কুড়িগ্রামে কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, উন্নত জাতের হাইব্রিড ধানের চাষ সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের সচেতন […]

গাঁজা ফে‌লে পা‌লি‌য়েও শেষ রক্ষা হ‌লো না, অ‌ভিযু‌ক্তের ৭ বছর সশ্রম কারাদন্ড

এপ্রিল 29, 2026

ডেস্ক নিউজ গাঁজা ফে‌লে পা‌লি‌য়ে গে‌লেও শেষ রক্ষা হয়‌নি অ‌ভিযুক্ত মাদক ব‌্যবসায়ীর। ১০ বছর পর অ‌ভি‌যোগ প্রমা‌ণিত হওয়ায় অ‌ভিযুক্ত‌কে ৭ বছ‌রের সশ্রম কারাদন্ড দি‌য়ে‌ছেন আদালত। বুধবার (২৯) এ‌প্রিল কু‌ড়িগ্রাম জেলা অ‌তি‌রিক্ত দায়রা জজ জয়নাল আ‌বেদীন এই রায় দেন। আদালতের অ‌তি‌রিক্ত পাব‌লিক প্রসি‌কিউটর তা‌রিকুর রহমান তা‌রিক এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেছেন। সাজাপ্রাপ্ত মাদক ব‌্যবসায়ীর নাম নুর ইসলাম […]

কুড়িগ্রামে শব্দ দূষণ নিয়ন্ত্রণের দাবিতে গ্রিন ইকো ফাউন্ডেশনের শোভাযাত্রা ও মানববন্ধন

এপ্রিল 29, 2026

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে শোভাযাত্রা, মানববন্ধন ও সচেতনতামূলক আলোচনা সভা করেছে গ্রিন ইকো ফাউন্ডেশন। কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন বার্তা তুলে ধরেন। মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রিন লিডার আজিজুল হক, ওমর ফারুক, অপূর্ব, রাকিবুল, লিমন, সিনহা, শাহীন, […]

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ,শিশুসহ নিহত ৩, আহত অন্তত ১১

এপ্রিল 29, 2026

মাইদুল ইসলাম মামুন, নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন,ভুরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই […]

প্রাণঘাতী অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আগে গাছ কর্তনের দাবি এলাকাবাসীর

এপ্রিল 28, 2026

শাহ্জাহান খন্দকার, উলিপুর কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের উপজেলা পরিষদ গেট সংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঝুঁকিপূর্ণ ইউক্যালিপটাস গাছগুলো নিয়ে চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় থাকা এসব গাছ যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সরেজমিনে দেখা যায়, রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা প্রায় ১০টি বড় আকারের ইউক্যালিপটাস […]

কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়: ডিজেআই গ্লোবালের সঙ্গে কোলাবোরেশনে নাজমুল হোসাইন

এপ্রিল 28, 2026

মাইদুল ইসলাম মামুন, হামার কুড়িগ্রাম বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য সাফল্যের গল্প লিখলেন তরুণ ড্রোন কনটেন্ট ক্রিয়েটর নাজমুল হোসাইন (লাবু)। বিশ্বখ্যাত ড্রোন প্রযুক্তি প্রতিষ্ঠান DJI Global-এর সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন বিশ্বমঞ্চে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে চরাঞ্চলের জীবন, নদী এবং সাধারণ মানুষের […]

কুড়িগ্রামে হাম-রুবেলা টিকাদান সফল করতে রেড ক্রিসেন্টের মাইকিং

এপ্রিল 27, 2026

ডেস্ক নিউজ দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ সফল করতে কুড়িগ্রামে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিট। সাম্প্রতিক সময়ে দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম সদর উপজেলার সকল ইউনিয়নে ব্যাপকভাবে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় জনগণের মধ্যে টিকা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে […]

Verified by MonsterInsights