শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে যুবকের মৃত্যু

এপ্রিল 26, 2026

মোঃ মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকায় স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনেদ নির্মম নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রুবেল মিয়া ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের পুত্র। গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুর […]

ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এপ্রিল 25, 2026

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার নাওডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছয়ফুল বেগম (৫৫) ওই এলাকার মৃত ইয়াত আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র ও পরিবারের […]

তিস্তার ভাঙন রোধে পলাশপুর রক্ষার দাবি, মানববন্ধন ও সমাবেশ

এপ্রিল 25, 2026

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের পলাশপুর গ্রামকে তিস্তার ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ-এর উদ্যোগে তিস্তা নদীর তীরবর্তী পলাশপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভাঙনকবলিত মানুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ […]

কুড়িগ্রামের দুই উপজেলায় জ্বালানি তেল ‘বিক্রি বন্ধ’

এপ্রিল 25, 2026

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় দুই সপ্তাহ ধরে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি বন্ধ রয়েছে। দুই উপজেলা মিলে একটি মাত্র ফিলিং স্টেশন থাকলেও ‘তেল সংকট’ ও ‘ফুয়েল কার্ড ইস্যু শেষ না হওয়ার’ কারণ দেখিয়ে দুই সপ্তাহ ধরে তা বন্ধ রয়েছে। ফলে অস্বাভাবিক ভোগান্তিতে পড়েছে ওই এলাকার জ্বালানি তেল নির্ভর খাতগুলো। স্থানীয় […]

শিয়ালকে বাঁচাতে গিয়ে আহত কর্মী মন্জুকে দেখতে হাসপাতালে বিএনপির নেতাকর্মীর ভীড়

এপ্রিল 24, 2026

ফজলুল করিম ফরাজী, কুড়িগ্রাম ‎মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হলেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোতলেবুর রহমান মনজু। কুড়িগ্রাম থেকে উলিপুর যাওয়ার পথে রাস্তা পারাপাররত একটি শিয়ালকে বাঁচাতে গিয়ে তিনি গুরুতর আহত হন।‎‎গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তাকে […]

কুড়িগ্রামে হত্যা মামলার আসামি মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার

এপ্রিল 24, 2026

মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলার এক পলাতক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার হওয়া আসামি সাদ্দাম হোসেন (২০) ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনু মিয়ার ছেলে। তিনি হত্যা মামলার ৪ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।র‍্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ […]

ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট: জেলা পরিষদ প্রশাসককে নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি

এপ্রিল 24, 2026

ডেস্ক ‍নিউজ (তথ্যসূত্রঃ বাংলা ট্রিবিউন) কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলীয় ও ব্যক্তিগত মর্যাদাহানির অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জানা গেছে, ‘Rajarhat Narrative’ নামের একটি ফেসবুক পেজ থেকে একটি পুরোনো নির্বাচনী ছবিকে কেন্দ্র করে দাবি […]

উলিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

এপ্রিল 24, 2026

শাহজাহান খন্দকার, উলিপুর কুড়িগ্রামের উলিপুরে স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতন এবং জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা নারী। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে উলিপুর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী তার তিন ছেলে—আল ইমরান, আবু হুরাইরা ও আবু তালহাসহ উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। […]

ভূরুঙ্গামারী শালজোড় নদীতে সেতু নির্মাণের দাবি, এমপি বললেন আগে কালীগঞ্জ ব্রীজ

এপ্রিল 24, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামরী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের শালজোড় এলাকার কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। কালজানী নদী দ্বারা বিচ্ছিন্ন এই জনপদের বাসিন্দারা প্রায় ৫০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, সেতু না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করে হাট-বাজার, স্কুল-কলেজ, […]

সংসদ সদস্যের তত্ত্বাবধানে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিবর্তন সিটিজেন চার্টারে পূর্ণাঙ্গ সেবার নিশ্চয়তা

এপ্রিল 24, 2026

মাইদুল ইসলাম মামুন, নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলামের তত্ত্বাবধানে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় এসেছে দৃশ্যমান উন্নয়ন। একসময় যেখানে মানসম্মত চিকিৎসা পাওয়া ছিল কঠিন, সেখানে এখন নতুনভাবে প্রণীত সিটিজেন চার্টার অনুযায়ী বিস্তৃত ও সুশৃঙ্খল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। স্থানীয়দের মতে, পূর্বে এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার মান তেমন ভালো […]

Verified by MonsterInsights