কুড়িগ্রামে হাম-রুবেলা টিকাদান সফল করতে রেড ক্রিসেন্টের মাইকিং


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন /
কুড়িগ্রামে হাম-রুবেলা টিকাদান সফল করতে রেড ক্রিসেন্টের মাইকিং

ডেস্ক নিউজ


দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ সফল করতে কুড়িগ্রামে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিট।

সাম্প্রতিক সময়ে দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম সদর উপজেলার সকল ইউনিয়নে ব্যাপকভাবে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।

স্থানীয় জনগণের মধ্যে টিকা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ কার্যক্রমে রেড ক্রিসেন্টের যুব সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন এলাকায় গিয়ে অভিভাবকদের টিকাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন এবং শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা দেওয়ার আহ্বান জানান।

রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানায়, হামের মতো সংক্রামক রোগ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সময়মতো টিকাদান অত্যন্ত জরুরি। তাই অভিভাবকদের সচেতন হয়ে তাদের সন্তানদের টিকাদান কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।