
অক্টোবর 15, 2025
জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্ৰামের উলিপুরে জব্দকৃত ও ভেজাল ৬’শ ১৪ বস্তা টিএসপি সার ধ্বংস করেছেন উপজেলা প্রশাসন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ভেজাল ও জব্দকৃত সার পৌরসভার ডাম্পিং স্টেশনে ধ্বংস করা হয়।জানা গেছে, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের ভেজাল বিরোধী নিয়মিত মনিটরিং এর অংশ হিসাবে উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে ভাই ভাই ট্রেডার্স এর গোডাউনে […]

অক্টোবর 15, 2025
ফজলুল করীম ফরাজী ।। কুড়িগ্রাম সদর জুলাই সনদের আইন ভিত্তি,প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণ হত্যার বিচার পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ,কুড়িগ্রাম জেলা শাখা। বুধবার(১৫ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের শাপলা চত্বর এলাকায় পাঁচ দফা দাবী আদায়ের দাবীতে এ মানববন্ধন করেন নেতাকর্মীরা। […]

অক্টোবর 15, 2025
মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী শিক্ষক সমাজ একটি জাতির বিবেক তাদের হাতে গড়ে ওঠে ভবিষ্যৎ প্রজন্ম। অথচ সেই শিক্ষকরাই আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আন্দোলনের পথে নেমেছেন। দাবি আদায় ও সহকর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষক ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার সকালে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়। […]

অক্টোবর 15, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী এবারে “হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero) প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জনাব […]

অক্টোবর 14, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভুরুঙ্গামারী কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি ফার্মেসিতে চুরির ঘটনায় দিনাজপুর থেকে চুরি হওয়া ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মাল কেনার দায়ে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর (২০২৫) দিবাগত রাতে ভুরুঙ্গামারী জামতলা মোড়ে অবস্থিত রানা মেডিকেল স্টোরের টিনের চাল কেটে অজ্ঞাত চোরেরা ভেতরে […]

অক্টোবর 14, 2025
রতন রায় ।। রাজারহাট রাজারহাট উপজেলার এক অসহায় দগ্ধ পরিবারের মাঝে জ্বলন্ত আশার আলো দেখালেন স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত এই সহায়তা বিতরণ ছিলো অন্ন, বস্ত্র ও নগদ অর্থের সহায়তা প্যাকেজ হস্তান্তর করা হয় আগুনে সর্বস্বান্ত আপন চন্দ্র রায়ের (৪৫) হাতে। রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়ন এর রামকৃষ্ণ গ্রামে বাসিন্দা এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আপন […]

অক্টোবর 14, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোগডাঙা ইউনিয়ন কমিটিতে ফ্যাসিস্টের দোসর ও মাদক ব্যবসায়ীদের স্থান দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোগডাঙা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। নব কমিটিতে দ্রূত সংস্কার, পদ পরিবর্তন ও সুষ্ঠু শ্রেনি বিন্যাস করার দাবি জানান নেতাকর্মীরা। মঙ্গলবার ১৪ অক্টোবর বিকেলে বিক্ষোভ মিছিল শেষে সদর উপজেলা নির্বাহী কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন […]

অক্টোবর 14, 2025
শাহজাহান খন্দকার || উলিপুর কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সিফাত মেহনাজ উলিপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে উলিপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। তিনি […]

অক্টোবর 14, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রামের রৌমারীতে সন্দেহভাজন আটক চোর আনতে গিয়ে থানার সরকারি পিকআপ ভ্যানের চাবি চুরি হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা হরিণধরা পূর্বপাড়া গ্রামের কুয়েত প্রবাসী জহিরুল ইসলামের বাড়ি চুরি শেষে আগুন […]

অক্টোবর 14, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ব্যাপক ফসলহানি ঘটেছে। উপজেলার সর্বমোট ১৭,৫৪০ হেক্টর বিভিন্ন আবাদি জমির মধ্যে ৩১৩ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে মোট ৪,৬৯৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ১,৯৬৩.৩৫ মেট্রিক টন ফসলের আনুমানিক ৯৫১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা […]