“Be a Hand Washing Hero” প্রতিপাদ্যে ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ২:১৬ অপরাহ্ন /
“Be a Hand Washing Hero” প্রতিপাদ্যে ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী

এবারে “হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero) প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫।

দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জনাব মোঃ সেকবর আলী হাত ধোয়ার আটটি ধাপ প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি সঠিকভাবে হাত ধোয়ার ধাপগুলো তুলে ধরেনঃ

১) পানি দিয়ে হাত ভেজানো,

২) সাবান ব্যবহার,

৩) হাতের তালু ঘষা,

৪) আঙুলের ফাঁক পরিষ্কার করা,

৫) হাতের পেছনের অংশ ঘষা,

৬) নখ পরিষ্কার করা,

৭) কব্জি ধোয়া,

৮) পরিষ্কার কাপড় দিয়ে হাত মুছে ফেলা।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, ভূরুঙ্গামারী এর আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবদুল আহাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রবিউল আলম, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এম. এম. ফারুকুজ্জামান আরিফ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা দৈনন্দিন জীবনে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং স্বাস্থ্যকর জীবনযাপনে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন।