বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে ৬১৪ বস্তা নকল টিএসপি সার ধ্বংস করল প্রশাসন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান ।। হামার কুড়িগ্রাম


কুড়িগ্ৰামের উলিপুরে জব্দকৃত ও ভেজাল ৬’শ ১৪ বস্তা টিএসপি সার ধ্বংস করেছেন উপজেলা প্রশাসন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ভেজাল ও জব্দকৃত সার পৌরসভার ডাম্পিং স্টেশনে ধ্বংস করা হয়।
‎
‎জানা গেছে, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের ভেজাল বিরোধী নিয়মিত মনিটরিং এর অংশ হিসাবে উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে ভাই ভাই ট্রেডার্স এর গোডাউনে ভেজাল ১’শ ৩৫ বস্তা, ওই দোকানের সামনে থাকা ভেজাল ২’শ ৮৩ বস্তা এবং একই বাজারে ভাই ভাই ট্রেডার্স নামের আর একটি ব্যাবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে ১’শ ৯৬ বস্তা টিএসপি সার এবং পৌরসভার নাড়িকেলবাড়ি খেয়ারপাড় এলাকায় বাসাবাড়ি থেকে বিভিন্ন কোম্পানির মোড়কে তাদের নিজস্ব তৈরি নকল সার ও প্যাকেজিং সার বিক্রি এবং অবৈধ মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রসাশন।
‎


‎অভিযানে ৬’শ ১৪ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ ও অবৈধ মজুদের অপরাধে ভাই ভাই ট্রেডার্স রওশন মিয়ার সার বিক্রির লাইসেন্স স্থগিত করা হয়। অপর ভাই ভাই ট্রেডার্স মাহবুবার রহমানের ৬ মাস সার বিক্রির লাইসেন্স স্থগিত করা হয়। এছাড়াও বাসাবাড়িতে সিদ্দিকুর রহমান বিভিন্ন কোম্পানির মোড়কে তাদের নিজস্ব তৈরি নকল সার ও প্যাকেজিং সার বিক্রির অপরাধে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
‎
‎উপজেলা কৃষি অফিস জানায়, জব্দকৃত ৬’শ ১৪ বস্তা ভেজাল টিএসপি সারগুলো আরো সুনিশ্চিত হওয়ার জন্য সারের বস্তাগুলো থেকে রেন্ড মালি নমুনা সংগ্রহ করা হয়। পরে তা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউট লালবাগ রংপুরে পাঠানো হয়। প্রেরিত নমুনার ফলাফল সরকারি বিধি নির্দেশ অনুযায়ী ভেজাল প্রমাণিত হয়। এরপর বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশ বান্ধব নির্ধারিত স্থান পৌরসভার ডাম্পিং স্টেশনে ভেজাল ও জব্দকৃত সারগুলো ধ্বংস করা হয়।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট নয়ন কুমার সাহা, পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের ইনস্পেক্টর আসিফ শাহরিয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আফরোজা পারভীন বিফা প্রমুখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]