বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

চোর ধরতে গিয়ে পুলিশের গাড়ীর চাবি চুরি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের রৌমারীতে সন্দেহভাজন আটক চোর আনতে গিয়ে থানার সরকারি পিকআপ ভ্যানের চাবি চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা হরিণধরা পূর্বপাড়া গ্রামের কুয়েত প্রবাসী জহিরুল ইসলামের বাড়ি চুরি শেষে আগুন লাগিয়ে দেয় চোর। এ ঘটনায় সোমবার সন্দেহভাজন ৫ জন ব্যক্তিকে চুরির অভিযোগ এনে তাদের আটক করেন ভুক্তভোগী পরিবার। পরে আটকের সংবাদ থানায় দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যান।

এসময় পুলিশের একটি পিকআপ ভ্যানের চাবি চুরি হয়। পরে পিকআপ চালু করতে না পারায় থানার ওসির সরকারি গাড়ি এনে আটকদের থানায় নিয়ে যান।


চাবি চুরি হওয়া পিকআপ ভ্যান দীর্ঘ তিন ঘণ্টা ওই এলাকায় আটকা পড়ে। পরে থানা থেকে লোকজন গিয়ে খোঁজাখুঁজি করে পিকআপের চাবি পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার করে।

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘চুরির অভিযোগে সন্দেহভাজন আটকদের আনার সময় দেখতে পায় পিকআপ ভ্যানের চাবি চুরি হয়েছে। পরে অনেক খোঁজাখুঁজি করে ঘটনাস্থলের পাশের জঙ্গল থেকে চাবিটা উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

রৌমারীতে ৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার

নভেম্বর 3, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ বোতল অফিসার চয়েস মদসহ মোঃ আলম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে উপজেলার ৪নং রৌমারী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল। পুলিশ জানায়, অভিযানে গ্রেফতার আলম মিয়ার বসতঘরের খাটের নিচ থেকে ৩৭৫ […]

রৌমারীতে ১৯ শিক্ষক, এইচএসসিতে ২৪ শিক্ষার্থীর সবাই ফেল

নভেম্বর 3, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ জন শিক্ষক কর্মরত থাকলেও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া ২৪ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। টানা দুই বছর প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী ফেল করায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অনুযায়ী, চরশৌলমারী আদর্শ মহিলা কলেজের […]