শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

রাজারহাটে কৃষকের মুখে হাসি, বিনামূল্যে বীজ-সার পেয়ে বাড়ছে সবজি চাষের আগ্রহ

অক্টোবর 14, 2025

রতন রায় ।। রাজারহাট ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজারহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-ইমরান এর উদ্বোধন করেন। রাজারহাট, কুড়িগ্রাম: ২০২৫-২৬ অর্থবছরের কৃষি নিয়মিত প্রদর্শনী প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে শাক-সবজির উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উদ্বুদ্ধ […]

উলিপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি, বি ক্ষো ভ ও সমাবেশ অনুষ্ঠিত

অক্টোবর 14, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি স্কুল, কারিগরি, মাদরাসা ও কলেজের শিক্ষক-কর্মচারীরা ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক […]

ভূরুঙ্গামারীর শিশু সিফাতের মাথায় বিরল রোগ, চিকিৎসার সহযোগিতা চান পরিবার

অক্টোবর 14, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ চর ভূরুঙ্গামারী সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার আশরাফুল আলমের এক বছর বয়সী ছেলে সিফাত জন্মের সময় থেকেই মাথায় বিরল রোগে আক্রান্ত। ছোট্ট সিফাতের মাথার এই জটিল সমস্যার কারণে তার পরিবার এখন গভীর উদ্বেগ ও অসহায়ত্বে দিন কাটাচ্ছে। পরিবারটি এরই মধ্যে ভূরুঙ্গামারী ও রংপুরের একাধিক চিকিৎসকের শরণাপন্ন […]

রাজারহাটে মাদক বিরোধী জোয়ার,স্থানীয় সংগঠন ও প্রশাসনের যৌথ উদ্যোগে তরুণ প্রজন্মকে মাদকের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষার অঙ্গীকার

অক্টোবর 13, 2025

রতন রায় ।। রাজারহাট কুড়িগ্রামের রাজারহাটে মাদকমুক্ত সমাজ গড়ার শপথ নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে,স্থানীয় সংগঠন ও প্রশাসনের যৌথ উদ্যোগে তরুণ প্রজন্মকে মাদকের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষার অঙ্গীকারমাদকের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে এক সচেতনতামূলক অনুষ্ঠান সোমবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ছিনাইহাট বড়গ্রাম রক্তযোদ্ধা সংগঠনের আয়োজনে ও কুড়িগ্রাম […]

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক, কুইজ ও আলোচনা সভা অনুষ্ঠিত

অক্টোবর 13, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে, চাইল্ড নট ব্রাইড প্রোজেক্টের উদ্যোগে, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সোমবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে […]

আদর্শ এতিমখানা দ্বি-মুখী আলিম মাদ্রাসা কমিটি নিয়ে দুর্নীতি: জামায়াত নেতার আপিল খারিজ, হাইকোর্টের স্থগিতাদেশ বহাল

অক্টোবর 13, 2025

ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের আদর্শ এতিমখানা দ্বি-মুখী আলিম মাদ্রাসার নবগঠিত কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন চেম্বার জজ আদালত। মাদ্রাসার কথিত সভাপতি ও উলিপুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মোঃ খায়রুজ্জামানের করা আপিল খারিজ করে দিয়ে পূর্বের স্থগিতাদেশই বহাল রাখা হয়, যা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতাদের অভিযোগকে আরও শক্তিশালী […]

কুড়িগ্রামে সেলোর নৌকার মেশিনে পাঞ্জাবি পেঁচিয়ে, খেলার নৌকার পরিচালকের মৃত্যু

অক্টোবর 13, 2025

মোঃ মশিউর রহমান বিপুল ।। কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোরচরে নৌকা খেলা পরিচালনা করার সময় সোলোর নৌকার মেশিনের সঙ্গে তার ব্যবহৃত পাঞ্জাবি পেঁচিয়ে মোঃ তাহের আলী (৬৫) নামের এক মুরুব্বীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচ দিকে এ ঘটনা ঘটে। আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে নদীর তীরে তুলে আনতে ঘটনা স্থালে […]

উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

অক্টোবর 13, 2025

শাহজাহান খন্দকার ।। উলিপুর কুড়িগ্রামের উলিপুরে মাদ্রাসার এক আবাসিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক হাফেজ মাওলানা রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রিয়াজুল ইসলাম তবকপুর ইউনিয়নের দক্ষিণ ওমানন্দ গ্রামের বাসিন্দা। তার পিতা আব্দুল জব্বার। তিনি উলিপুরের একটি আবাসিক মাদ্রাসায় শিক্ষকতা করতেন। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই মাদ্রাসায় ১৪ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে […]

শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে ভূরুঙ্গামারীতে একসেলারেটেড এডুকেশন সেমিনার অনুষ্ঠিত

অক্টোবর 13, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষাকে আরও আকর্ষণীয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। সোমবার (তারিখ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র প্রধান অতিথি হিসেবে […]

ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান ও প্রাইভেট পড়ানো বন্ধ ঘোষণা

অক্টোবর 13, 2025

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, চাকরির জাতীয়করণসহ ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও প্রতিবাদ সভা ঘোষণা করেছেন। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম ও প্রাইভেট পড়ানো বন্ধ রাখারও ঘোষণা দেন তারা। সোমবার (তারিখ) দুপুরে উপজেলার কলেজ মোড়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী […]

Verified by MonsterInsights