বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ইউনিয়ন বিএনপির বিতর্কিত কমিটি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোগডাঙা ইউনিয়ন কমিটিতে ফ্যাসিস্টের দোসর ও মাদক ব্যবসায়ীদের স্থান দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোগডাঙা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। নব কমিটিতে দ্রূত সংস্কার, পদ পরিবর্তন ও সুষ্ঠু শ্রেনি বিন্যাস করার দাবি জানান নেতাকর্মীরা।

মঙ্গলবার ১৪ অক্টোবর বিকেলে বিক্ষোভ মিছিল শেষে সদর উপজেলা নির্বাহী কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মাহবুবুর রহমান,ভোগডাঙা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ নৈমুদ্দিন সরকার,সাবেক সাধারন সম্পাদক মোঃ মোনাব আলী মেম্বার,সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর সরকার।ছাত্রলের সাবেক সভাপতি মোঃ আব্দুল মালেকসহ অনান্যরা।

বক্তব্যে বক্তারা বলেন, যাদের অত্যাচার, ভয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ঘর ছাড়া ছিলাম আজ তারাই আমাদের ইউনিয়ন বিএনপি’র নেতা।খুব দুঃখ হয়।যারা মাদক ব্যবসায়ী তারাই এখন কমিটিতে স্থান পাচ্ছে।আমরা এর তীব্র নিন্দা জানাই।সেই সাথে আমাদের ৪ দাবী মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, এক যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল গণি ও দুই নং যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালেকসহ মোট ৫. পাচজনকে সাইনিং পাওয়ার প্রদান করা।রাজনৈতিক ইতিহাস, শিক্ষাগত যোগ্যতা, ত্যাগী, পেশাগত যোগ্যতা ও ব্যক্তি কেন্দ্রিক গ্রহন যোগ্যতার উপর নির্ভর করে নতুন ভাবে পদবিন্যাস করা।বিগত দিনে হামলা মামলা ও নির্যাতনে স্বীকার বিএনপির আদর্শ পুষ্ট বাদ পড়া নেতা কর্মীদের কে কমিটিতে অর্ন্তভুক্ত করা। বির্তকিত ব্যাক্তি যেমন, মাদক ব্যবসায়ি, মাদক মামলার আসামী ছিনতাইকারী কারী সহ পদধারী ফ্যাসিস্টদের কে কমিটি থেকে সাময়িক ভাবে অর্ন্তভুক্তি না করার দাবি জানান বক্তারা।


এ বিষয়ে সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবার রহমান জানান আমরা বিষয়টি গুরুত্বরের সাথে দেখছি,দ্রূত সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]