
সেপ্টেম্বর 7, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি সারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী। চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। এ সময় ঘটনাস্থলে গিয়ে কৃষকদের তোপের মুখে পড়েন উপজেলা কৃষি কর্মকর্তা। তাঁকে কিছু সময় অবরুদ্ধ করে রাখার পর পুলিশ গিয়ে উদ্ধার করে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাহাট এলাকায় সার বিতরণকে […]

সেপ্টেম্বর 7, 2026
মোঃ আবু সাঈদ ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেদার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঢলুবাড়ি গ্রামে হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—ঢলুবাড়ি গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মোছা. মুবাশিয়া খাতুন (৪) এবং একই গ্রামের মো. আয়নাল হোসেনের ছেলে মো. সিয়াম […]

সেপ্টেম্বর 7, 2026
মোঃ আমিনুর রহমান কৃষকের পর এবার সার সংকটে বিপাকে পড়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর মৎস্যচাষিরা। পুকুরে প্রয়োজনীয় সময়ে সার প্রয়োগ করতে না পারায় ব্যাহত হচ্ছে মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন। এতে মাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়ছে উৎপাদন খরচ। ফলে লাভের আশায় মাছ চাষ করে উল্টো লোকসানের শঙ্কায় পড়েছেন স্থানীয় খামারিরা। মৎস্যচাষিদের অভিযোগ, এলাকায় চাহিদার তুলনায় প্রয়োজনীয় […]

সেপ্টেম্বর 7, 2026
মোঃ মিনহাজুল ইসলাম স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি থেকে থানাঘাট যাওয়ার পথে গলাচিপা এলাকায় নির্মিত হয়নি একটি স্থায়ী সেতু। ফলে বছরের পর বছর ধরে বাঁশের সাঁকোই হয়ে আছে কয়েক গ্রামের মানুষের একমাত্র ভরসা। ঝুঁকিপূর্ণ এই পারাপারে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। […]

সেপ্টেম্বর 7, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৬০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে রামখানা ইউনিয়নের সিঙ্গির ভিটা গ্রামে অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশ। অভিযানে মাদককারবারি হিসেবে পরিচিত মতিয়ার রহমান ওরফে মতু-এর পরিত্যক্ত বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, […]

সেপ্টেম্বর 6, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর রুবেল (২২) নামে এক অটোরিকশাচালকের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। নিহত রুবেল উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কদমতলা গ্রামের ভোলা মিয়ার ছেলে। তার বাবাও পেশায় একজন অটোরিকশাচালক। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে কুচা, লাইট ও ব্যাগ […]

সেপ্টেম্বর 4, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি উৎসবমুখর পরিবেশ ও ব্যবসায়ীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে মোঃ শাহিন শেখ রঞ্জু এবং সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মোঃ শাহ্আলম নির্বাচিত হয়েছেন। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে সকাল থেকেই কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজারে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী […]

সেপ্টেম্বর 4, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের খামার রসুলপুর গ্রামে ৮ বছরের শিশু মোরশেদ আলীর মৃত্যু ঘিরে উত্তেজনা ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। শিশুটির মরদেহ বাড়ির উঠানে রেখে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও স্বজনরা। পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু […]

সেপ্টেম্বর 4, 2026
ভুরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। গোয়েন্দা নজরদারির […]

সেপ্টেম্বর 4, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে নাইনুল ইসলাম নামে এক কসাইকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শেষ বিকেলে উপজেলার সোনাহাট কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জরিমানাপ্রাপ্ত নাইনুল ইসলাম উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে পশুসম্পদ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই […]