বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

এআইয়ের ছোঁয়ায় আশির দশকে ফিরছেন নেটিজেনরা, ছড়িয়ে পড়ছে পুরোনো দিনের ছবি

সেপ্টেম্বর 9, 2026

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে ছড়িয়ে পড়েছে আশির দশকের আদলে তৈরি ছবি। বর্তমান সময়ের মানুষের ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি করা হচ্ছে পুরোনো দিনের পোশাক, চুলের ধরন, ঘরের সাজ, রাস্তার দৃশ্য কিংবা ফটোস্টুডিওর পরিবেশ। ফলে ছবিগুলো দেখতে অনেকটাই কয়েক দশক আগের ক্যামেরায় তোলা ছবির মতো মনে হচ্ছে। এই […]

কামড় দিয়ে পালানোর চেষ্টা, পুলিশের তৎপরতায় ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

সেপ্টেম্বর 8, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে আহত করে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি শামীম মিয়া (৩২) নামে এক ব্যক্তির। পুলিশের তৎপরতায় চিকিৎসা নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন তিনি। এ সময় তাঁর সহযোগী মেহেদী হাসান (১৯)কেও গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি […]

ধরলা নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সেপ্টেম্বর 8, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ জেলেপাড়া এলাকায় আইয়ুবের চরের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১২টার দিকে ওই এলাকায় গরুকে ঘাস খাওয়ানোর সময় কয়েকজন দুর্গন্ধ পান। পরে তারা […]

কুড়িগ্রামে পূর্বপরিকল্পিতভাবে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে সোহরাব

সেপ্টেম্বর 8, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কাজলদহ কালাইপাড়া গ্রামে মো. সোহরাব আলী মিস্ত্রিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রাতে ঘোগাদহ বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজ গ্রামের মনসার আলীর বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা রেজাউল, […]

কুড়িগ্রামে পর্যাপ্ত সার, তবুও অস্থিরতা কেন

সেপ্টেম্বর 8, 2026

আশির্বাদ রহমান কৃষিনির্ভর জেলা কুড়িগ্রাম। জেলার বিপুলসংখ্যক মানুষের জীবিকা সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। শহর থেকে গ্রাম, এমনকি চরাঞ্চল পর্যন্ত বিস্তৃত চাষাবাদে আমন মৌসুমে সারের চাহিদাও থাকে ব্যাপক। তবে চলতি আমন মৌসুমে জেলার বিভিন্ন সার বিক্রয়কেন্দ্রে কৃষকদের দীর্ঘ সারি, ভিড় এবং কোথাও কোথাও নির্ধারিত সময়ের আগেই সার শেষ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ […]

প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

সেপ্টেম্বর 8, 2026

আশির্বাদ রহমান প্রতিষ্ঠার প্রায় পাঁচ বছর পর ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। ২০২১ সালের ২২ ডিসেম্বর যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০২৪ সালে। বর্তমানে তিন ব্যাচে মোট ২৪০ জন শিক্ষার্থী নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দুটি অনুষদের কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে রয়েছে […]

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যান লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সেপ্টেম্বর 7, 2026

ডেস্ক নিউজ বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেসের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দেশের বিভিন্ন রুটের সঙ্গে রেল যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার স্টেশন এলাকায় প্রবেশের সময় কুড়িগ্রাম এক্সপ্রেসের পেছনে থাকা লাগেজ ভ্যানের […]

কুড়িগ্রামে দুপুর থেকে নিখোঁজ ৬ বছরের শিশু, সন্ধ্যায় কলের ঢাল থেকে মরদেহ উদ্ধার

সেপ্টেম্বর 7, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমারপুর মাঝিপাড়া এলাকায় দুপুর থেকে নিখোঁজ ছিল ৬ বছরের এক শিশু। পরে সন্ধ্যায় স্থানীয় একটি কলের ঢাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বাবার নাম অমল চন্দ্র বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি দুপুরের দিকে […]

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ৪০ বোতল ইস্কাফ উদ্ধার

সেপ্টেম্বর 7, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ইস্কাফ (মাদকদ্রব্য) উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় মাদককারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মজনু মিয়া মজু (৪০) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামখানা ইউনিয়নের সাহাটারী দিঘিরপাড় গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। […]

ত্রিমুখী ক্যাডেট মাদ্রাসায় ফল প্রকাশ, বৃত্তিপ্রাপ্তদের সনদ ও নগদ অর্থ বিতরণ

সেপ্টেম্বর 7, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ত্রিমুখী ক্যাডেট মাদ্রাসায় ২০২৬ সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ এবং ২০২৫ শিক্ষাবর্ষের ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন’ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সম্প্রতি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। একই অনুষ্ঠানে […]