বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ

সেপ্টেম্বর 11, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার বালাবাড়ী এলাকায় অনন্তপুর বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় […]

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। শিক্ষক-কর্মচারী ১৫–২০ জন, অথচ শ্রেণিকক্ষে শিক্ষার্থী হাতেগোনা; অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগ

সেপ্টেম্বর 11, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় যেন ধীরে ধীরে শিক্ষার্থীশূন্যতার দিকে এগোচ্ছে। বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী রয়েছেন প্রায় ১৫ থেকে ২০ জন। অথচ এর বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কম। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষে উপস্থিতি এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে দেখা দিয়েছে নানা প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থী সংকট […]

ফুলবাড়ী থেকে উলিপুরে এসে ৪ কেজি গাঁজা পাচার, দুই যুবক গ্রেপ্তার

সেপ্টেম্বর 11, 2026

মোঃ মাইনুল ইসলাম উলিপুর কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে উলিপুরে এসে ৪ কেজি গাঁজা পাচারের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মিয়াজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—ফুলবাড়ী উপজেলার গোড়ক মণ্ডল […]

কলা গাছের ভেলায় ফিরল শৈশবের স্মৃতি, খামার হলোখানায় ঐতিহ্যবাহী ভেলা খেলায় মেতেছে শিশু-কিশোররা

সেপ্টেম্বর 10, 2026

মু. রাসেল মাহমুদ মোবাইলের স্ক্রিনে আটকে থাকা শৈশব যেন হঠাৎই ফিরে এলো পানির বুকে! কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী কলা গাছের ভেলা নিয়ে খেলায় মেতেছে কুড়িগ্রামের খামার হলোখানার শিশু-কিশোররা। বর্ষার পানিতে এলাকার খাল-বিল, জলাশয় ও নিম্নাঞ্চল ডুবে যেতেই শিশুদের মধ্যে শুরু হয়েছে পুরোনো সেই আনন্দ। কলাগাছের কাণ্ড দড়ি দিয়ে বেঁধে তৈরি করা হচ্ছে […]

ভূরুঙ্গামারীকে পৌরসভা করার দাবি, প্রতিমন্ত্রীর কাছে এমপি আনোয়ারুল ইসলামের চিঠি

সেপ্টেম্বর 10, 2026

নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করার দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। এ দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তিনি। চিঠিতে এমপি উল্লেখ করেন, ভূরুঙ্গামারী উপজেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সদর ইউনিয়নটি দীর্ঘদিন ধরে নানা নাগরিক সেবা ও অবকাঠামোগত […]

বিলে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেলেন না মাদক কারবারি

সেপ্টেম্বর 10, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের অভিযান টের পেয়ে বিলের পানিতে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হয়নি এক ব্যক্তির। প্রায় এক ঘণ্টা তল্লাশির পর তাকে আটক করে পুলিশ। এ সময় তার ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।আটক মাহবুবুল (৩২) ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ গ্রামের নুর ইসলামের ছেলে। পুলিশ […]

বাক প্রতিবন্ধী দম্পতির একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, সিজার-চিকিৎসা-খাবার খরচে হিমশিম, সহায়তা চান পরিবারটি

সেপ্টেম্বর 10, 2026

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বাকপ্রতিবন্ধী দম্পতি কল্পনা বেগম ও জায়দুল। একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ায় পরিবারে আনন্দের পাশাপাশি দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। অসুস্থ মা ও তিন নবজাতকের চিকিৎসা, ওষুধ ও খাবারের খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। গত ২৩ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের […]

সুপারি বাগানে জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

সেপ্টেম্বর 10, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১ হাজার ১০০ টাকা ও তিনটি বাটন মোবাইল ফোনসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন বাজারের পেছনে একটি সুপারি বাগানে দীর্ঘদিন ধরে জুয়ার […]

জমি দখল নিয়ে বিরোধে নাগেশ্বরীতে বাবা-ছেলেকে মারধর, গ্রেপ্তার ২

সেপ্টেম্বর 9, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে বাবা ও ছেলেকে মারধর এবং বসতঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় মামলা করেছেন ভুক্তভোগী আবু সিদ্দিক (৬৫)। মামলার পর পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা দক্ষিণ […]

কুড়িগ্রামে ২২৫ পিস ইয়াবাসহ আটক নয়ন মিয়ার ৭ বছরের কারাদণ্ড

সেপ্টেম্বর 9, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-২ মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মোঃ নয়ন মিয়া (৩০) কুড়িগ্রামের উলিপুর উপজেলার দক্ষিণ উমানন্দ জামিরবাড়ী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে। আদালত সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০১৭ তারিখ রাত ১টা […]