
সেপ্টেম্বর 17, 2026
মোঃ মশিউর রহমান বিপুল । হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গত ৯ সেপ্টেম্বর দেওয়া অভিযোগপত্রে সদস্যরা দাবি করেন, চেয়ারম্যান সরকারি […]

সেপ্টেম্বর 16, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নির্মিত পাবলিক লাইব্রেরি ভবন উদ্বোধনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি কার্যক্রম। জনবল নিয়োগ, বই সংগ্রহ, পর্যাপ্ত আসবাবপত্রসহ প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় সরকারি অর্থে নির্মিত ভবনটি কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এমনকি রাতে ভবনের সামনের খোলা জায়গায় অসহায় ও ছিন্নমূল মানুষকে মশারি টাঙিয়ে রাতযাপন করতেও দেখা যাচ্ছে। জানা […]

সেপ্টেম্বর 15, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীর মুড়িয়ার ঘাট থেকে বাঁশের তৈরি ভেলায় চড়ে খাজা বাবার দরবারে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন স্থানীয় ভক্তরা। ইঞ্জিনবিহীন বাঁশের ভেলায় নদীর স্রোতের সঙ্গে ভেসে দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে ফরিদপুরে পৌঁছানোর লক্ষ্যেই তাদের এই যাত্রা। ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী এ নদীযাত্রাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। ভক্তদের ভেলায় চড়ে […]

সেপ্টেম্বর 14, 2026
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ব্রেন টিউমারে আক্রান্ত নগেন চন্দ্রের চিকিৎসায় প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসার পেছনে নিজের সঞ্চিত সব অর্থ ব্যয় করেছেন। এখন অর্থের অভাবে তার উন্নত চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে। নগেন চন্দ্র উলিপুর পৌরসভার পূর্ব নাওডাঙ্গা গ্রামের পরবা চন্দ্রের ছেলে। বর্তমানে তিনি রংপুর […]

সেপ্টেম্বর 14, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিস। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী এলাকায় কাস্টমস অফিস সংলগ্ন স্থানে এসব পণ্য ধ্বংস করা হয়। এ সময় বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংসকরণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ধ্বংস করা পণ্যের […]

সেপ্টেম্বর 13, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ে “৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন এবং জেলা […]

সেপ্টেম্বর 12, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি “পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কুড়িগ্রামে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম শহরের শহীদ জিয়া বাজার, পৌর বাজার, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ […]

সেপ্টেম্বর 12, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট সীমান্তবর্তী চরাঞ্চলে অভিযান চালিয়ে কথিত দুই মাদক কারবারিকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত ১০টার দিকে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল পাগলারহাটের চরাঞ্চলে অভিযান চালায়। এ সময় মো. ওমর আলী (৪৩), পিতা—মৃত রহিম উদ্দিন […]

সেপ্টেম্বর 11, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবাসহ মোছা. রহিমা বেগম (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে চিলমারী থানার একটি চৌকস দল উপজেলার ৪নং রমনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব মুদাফৎথানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রহিমা বেগমকে ৩৬ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার […]

সেপ্টেম্বর 11, 2026
রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করেছে ইউনিয়ন যুব বিভাগ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ছিনাই ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুব বিভাগের সভাপতি খন্দকার মাওলানা মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছিনাই […]