
সেপ্টেম্বর 21, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মন্দিশেরখামার এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৭৩) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২১ সেপ্টেম্বর) নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকাল ১১টার দিকে নিজ বাসভবনে তাঁর জানাজা […]

সেপ্টেম্বর 19, 2026
মোঃ মশিউর রহমান বিপুল । হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সভা ও মিছিল করেছেন দলিল লেখকরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ দলিল লেখক সমিতি, নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে নাগেশ্বরী সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ব্যানার নিয়ে শহরের প্রধান মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন দলিল লেখকরা। এ […]

সেপ্টেম্বর 18, 2026
ডেস্ক নিউজ অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সমন্বয়ে মেইন পিলার-১০০৯-এর কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের সোনাহাট বিওপির বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি তাদের ভূরুঙ্গামারী […]

সেপ্টেম্বর 18, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে প্রায় ৬০০ তরুণ-শিক্ষার্থীর অংশগ্রহণে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় হলোখানা ইউনিয়ন পরিষদ মাঠে আল-জাযা ইউনিটি ফাউন্ডেশন-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার […]

সেপ্টেম্বর 18, 2026
মোঃ আমিনুর রহমান । ভূরুঙ্গামারী আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা–রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত […]

সেপ্টেম্বর 18, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মাঝের চরে মা ও শিশুদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু স্বাস্থ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুদের স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জুভেন্স রাইটস নেট (Juvence Right’s Net—JRN), কুড়িগ্রামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতায় আয়োজিত সভায় […]

সেপ্টেম্বর 18, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। অভিযানে মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে একজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় নাগেশ্বরীর গোসাইবাড়ি এলাকার […]

সেপ্টেম্বর 18, 2026
মাইদুল ইসলাম মামুন । নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণ এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে হুমকি দেওয়ার অভিযোগে আল মামুন (২৮) নামে এক প্রবাসী যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলার পর আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আল মামুন নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম […]

সেপ্টেম্বর 18, 2026
মোঃ মশিউর রহমান বিপুল। হামার কুড়িগ্রাম আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কুড়িগ্রাম ধরলাব্রীজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন কুড়িগ্রাম সদরের কাঁচিচর এলাকার নুর ইসলামের ছেলে খালিদ হাসান বাবু (২১) ও আফছার মিয়ার ছেলে ফারুক। সম্পর্কে তারা ফুফাতো মামতো ভাই। পুলিশ জানায়, খালিদ ও ফারুক মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন । পথে […]

সেপ্টেম্বর 17, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম-২ আসনের আওতাধীন কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় বিভিন্ন সড়ক, ব্রিজ, কালভার্ট ও হাট-বাজার উন্নয়নে প্রায় ১২ কোটি টাকার উন্নয়ন বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। জাতীয় সংসদের সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ প্রধানমন্ত্রীর কাছে পৃথক চিঠির মাধ্যমে এসব উন্নয়ন প্রকল্পে বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য সুপারিশ করেছেন। চিঠিগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন […]