বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

ভূরুঙ্গামারীতে ধর্মান্তর ও হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু

সেপ্টেম্বর 3, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধর্মান্তরিত হওয়ার পর পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দেলোয়ার হোসেন দেলু। তিনি দাবি করেছেন, ইসলাম ধর্মে ফিরে আসার পর স্থানীয় কয়েকজন খ্রিস্টান ধর্মাবলম্বীর কাছ থেকে হুমকি ও মানসিক-শারীরিক হয়রানির শিকার হচ্ছেন। দেলোয়ার হোসেন দেলু উপজেলার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা দলবাড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, একসময় স্থানীয় কয়েকজন […]

সংসদে কচাকাটাকে উপজেলা করার দাবি, উদ্যোগ নিতে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এমপি আনোয়ারুলের

সেপ্টেম্বর 3, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের কচাকাটা থানাকে উপজেলায় উন্নীত করার দাবি জাতীয় সংসদে তুলে ধরেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সংসদে বক্তব্যে এমপি মো. আনোয়ারুল ইসলাম বলেন, কচাকাটা একটি বৃহৎ এলাকার প্রশাসনিক ও নাগরিক সেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র। থানাটিকে […]

চারলেন সড়ক, রেলসেতু—কুড়িগ্রামের যোগাযোগ বদলে দিতে সংসদে জোর দাবি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপির

সেপ্টেম্বর 3, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram যোগাযোগ অবকাঠামোয় পিছিয়ে থাকা কুড়িগ্রামকে দেশের মূল সড়ক ও রেল যোগাযোগের সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করতে কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী সড়ক চারলেনে উন্নীতকরণ, মাওলানা ভাসানী সেতু হয়ে বগুড়া পর্যন্ত সড়ক সম্প্রসারণ এবং চিলমারীতে রেলসেতু নির্মাণের জোর দাবি উঠেছে সংসদে। সংসদে বক্তব্য দিতে গিয়ে কুড়িগ্রাম-০৩ সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী জেলার যোগাযোগব্যবস্থার বেহাল […]

ভূটানের প্রতিনিধি দলের সোনাহাট স্থলবন্দর পরিদর্শন, গুরুত্ব পাচ্ছে কুড়িগ্রাম-ভূটান বাণিজ্য যোগাযোগ

সেপ্টেম্বর 2, 2026

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেছেন ভূটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি অথরিটি (GMCA)-এর একটি প্রতিনিধি দল। বুধবার (২ সেপ্টেম্বর) তারা স্থলবন্দরটি পরিদর্শন করে আমদানি-রপ্তানি কার্যক্রম, ইমিগ্রেশন ব্যবস্থা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার বিষয়ে তথ্য সংগ্রহ করেন।পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ এবং সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. […]

কুড়িগ্রামে ভুটানের বড় বিনিয়োগের সম্ভাবনা, অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

সেপ্টেম্বর 2, 2026

ডেক্স নিউজ কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন ভুটানের একটি বাণিজ্যিক প্রতিনিধি দল। বুধবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাশে মাধবরাম মৌজায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করেন তারা। ভুটানের প্রতিনিধি দলে ছিলেন জিএমসিএ-এর আন্তর্জাতিক ও কৌশলগত বিষয়ক উপপরিচালক কালডেন দর্জি, সহযোগী পরিচালক নিম লাম এবং রয়্যাল ভুটানিজ […]

কুড়িগ্রাম এক্সপ্রেসে নারীকে ধর্ষণের অভিযোগ, ৪ পুলিশ সদস্য ক্লোজ

সেপ্টেম্বর 2, 2026

ডেস্ক রিপোর্ট ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনে দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পুলিশ। তবে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ট্রেনের ক্যান্টিন বয় আবু […]

ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা আয়োজন

সেপ্টেম্বর 2, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি অনলাইন থেকে টেলিভিশনে—বাংলাদেশের প্রথম হাইব্রিড টেলিভিশন চ্যানেল ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন ভিওডি বাংলার কুড়িগ্রাম প্রতিনিধি মো. এরশাদুল হক। জেলা প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন […]

কুড়িগ্রামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ১৩ সেপ্টেম্বর শুরু, প্রস্তুতি সভা অনুষ্ঠিত ​

সেপ্টেম্বর 2, 2026

শফিকুল ইসলাম বেবু কুড়িগ্রামে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর জেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন (মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি) জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর প্রতিযোগিতায় কাবাডি, হ্যান্ডবল, দাবা ও সাঁতার—এই চার টি ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। ​প্রতিযোগিতা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে আজ বুধবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে […]

কুড়িগ্রামে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৪ জামায়াত নেতার বিরুদ্ধে মানববন্ধন

সেপ্টেম্বর 2, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে ব্যবসায় বিনিয়োগের নামে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার জামায়াত নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন তৃণমূল নেতাকর্মী ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ভুক্তভোগীরা তাদের বিনিয়োগকৃত অর্থ দ্রুত উদ্ধার, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। ভুক্তভোগীদের অভিযোগ, ২০২০ […]

সড়ক দুর্ঘটনায় আহত সহযোদ্ধার পাশে ফুলবাড়ী উপজেলা ছাত্রদল

সেপ্টেম্বর 1, 2026

ফুলবাড়ী প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় আহত এক সহযোদ্ধার পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্রদল। সংগঠনের পক্ষ থেকে আহত ওই ব্যক্তিকে সহযোগিতা করা হয়েছে। কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বিপুল ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা’র নির্দেশনায় ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা এ সহযোগিতা করেন। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোদ্ধারা যেমন একসঙ্গে কাজ করেন, […]