বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ধর্মান্তর ও হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধর্মান্তরিত হওয়ার পর পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দেলোয়ার হোসেন দেলু। তিনি দাবি করেছেন, ইসলাম ধর্মে ফিরে আসার পর স্থানীয় কয়েকজন খ্রিস্টান ধর্মাবলম্বীর কাছ থেকে হুমকি ও মানসিক-শারীরিক হয়রানির শিকার হচ্ছেন।

দেলোয়ার হোসেন দেলু উপজেলার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা দলবাড়ি গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় স্থানীয় কয়েকজন ব্যক্তির প্ররোচনা ও আর্থিক প্রলোভনের কারণে দেলু ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে স্থানীয় আলেমদের সঙ্গে যোগাযোগ ও ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা করার পর তিনি নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন এবং পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানা গেছে।

দেলুর দাবি, ইসলাম ধর্মে ফিরে আসার পর স্থানীয় একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। তাকে খ্রিস্টান ধর্মীয় বিভিন্ন কার্যক্রমের তথ্য আলেমদের কাছে সরবরাহ করার অভিযোগে সন্দেহ করা হচ্ছে বলেও জানান তিনি। এ কারণে তাকে হুমকি ও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন দেলু।

তবে এসব অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন দেলু বলেন, “আমি কোনো আলেমকে তাদের কোনো বিষয় নিয়ে কখনো কিছু বলিনি বা কাউকে কোনো তথ্য দেইনি।”দেলুর অভিযোগের বিষয়টি জানতে পেরে স্থানীয় কয়েকজন আলেম তাকে নিয়ে একটি মসজিদে বৈঠক করেন। সেখানে তারা তার পাশে থাকার আশ্বাস দেন এবং যেকোনো পরিস্থিতিতে সহযোগিতার কথা জানান।

এ সময় স্থানীয় আলেমরা অভিযোগ করেন, কিছু ব্যক্তি সহজ-সরল মানুষকে আর্থিক সুবিধা বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা করছেন। তারা এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।তবে ধর্মান্তর, হুমকি ও নির্যাতনের অভিযোগের বিষয়ে স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বী বা অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটির অভিযোগের সত্যতা ও প্রকৃত পরিস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য এবং প্রশাসনের অবস্থান জানা প্রয়োজন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]