বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা আয়োজন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি

অনলাইন থেকে টেলিভিশনে—বাংলাদেশের প্রথম হাইব্রিড টেলিভিশন চ্যানেল ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন ভিওডি বাংলার কুড়িগ্রাম প্রতিনিধি মো. এরশাদুল হক।

বিজ্ঞাপন

জেলা প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
কুড়িগ্রাম পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব,
ভিওডি বাংলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এরশাদুল হক, কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমিনুর রহমান এবং কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম অনিরুদ্ধ রেজা।
এ সময় বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীসহ বিএনপি,যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

জেলা প্রেসক্লাবের সভাপতি ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অন্যান্য বক্তরা বলেন, বর্তমান সময়ে দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে অনলাইন ও টেলিভিশনভিত্তিক সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তারা আরও বলেন, ভিওডি বাংলা প্রতিষ্ঠার পর থেকে সংবাদ ও সমসাময়িক বিষয় তুলে ধরার মাধ্যমে দর্শক-পাঠকের কাছে জায়গা করে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের কথা তুলে ধরবে এই চ্যানেলটি—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বক্তারা,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সংগঠক,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের প্রতিষ্ঠিত এ হাইব্রিড চ্যানেলটি দেশ,মাটি ও আপামরসাধারণের প্রকৃত চিত্র তুলে ধরবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]