বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

জুলাই 1, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেলা প্রশাসন এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। এছাড়া পরীক্ষাকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফটোকপি মেশিন ও দোকানও বন্ধ রাখার […]

কুড়িগ্রামে ভেলাকোপায় এলাকাবাসীর উদ্যোগে ৪৬০ ফুট রাস্তার মাটি কাটার কাজ শুরু

জুলাই 1, 2026

ডেস্ক নিউজ দীর্ঘদিনের ভোগান্তির অবসানে কুড়িগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেলাকোপা এলাকায় স্থানীয়দের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে ৪৬০ ফুট রাস্তার মাটি কাটার কাজের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, ভেলাকোপা মাতৃসদনের রাস্তা থেকে আব্দুর রহিম মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ৪৬০ ফুট কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে কাদায় এবং শুষ্ক মৌসুমে ধুলোবালিতে স্থানীয় […]

কুড়িগ্রামে শিয়ালের তাণ্ডবে এলাকায় আতঙ্ক, পৃথক হামলায় দুই নারী আহত

জুন 30, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পৃথক ঘটনায় শিয়ালের আক্রমণে দুই নারী আহত হয়েছেন। আহতদের মধ্যে রোকেয়া খাতুন (৭০) গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। অপর আহত চন্দনা রানী (৩৯) প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নিয়ে বাড়ি ফিরেছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার সদর […]

নারী উন্নয়ন প্রকল্প’র নামে প্রতারণা! ৫০০ টাকায় গরু, ৩৫০ টাকায় ল্যাপটপের প্রলোভন

জুন 30, 2026

ফজলুল করিম ফরাজী নারীদের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও বিভিন্ন সরকারি-বেসরকারি সহায়তার নামে কুড়িগ্রামে সক্রিয় হয়েছে একটি প্রতারক চক্র। ‘নারী উন্নয়ন প্রকল্প’ নামে কথিত একটি সংগঠন ফেসবুকের মাধ্যমে চাকরি, গরু-ছাগল, ঘর, টিউবওয়েল, সেলাই মেশিন, ল্যাপটপ ও আর্থিক সহায়তা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন উপজেলার নারী ও শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা যায়, সংগঠনটির […]

কুড়িগ্রামে কমছে নদীর পানি,তীব্র হচ্ছে ভাঙন, আধা ঘন্টায় নদীর পেটে ২৫ ঘর

জুন 30, 2026

‎ফজলুল করিম ফরাজী কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করলেও বিভিন্ন এলাকায় নদীভাঙন অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার ও কালজানি নদীর প্রায় ১১ কিঃ মিঃ জুড়ে নদী ভাঙনে হাজারের অধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।‎‎পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলার ৩৬টি পয়েন্টে ১১ দশমিক ২৪৫ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন চলছে।ভাঙনে বসতভিটা,আবাদি জমি […]

কুড়িগ্রামে বজ্রপাতে রিকশাচালকের মৃত্যু

জুন 29, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বজ্রপাতে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম হাবিজুর রহমান। তিনি রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ছেলে। স্থানীয়রা জানান, হাবিজুর রহমান ছিলেন একজন পরিশ্রমী রিকশাচালক। পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা হিসেবে তিনি প্রতিদিনের মতো বৃষ্টির মধ্যেও কাজে বের হন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে […]

কুড়িগ্রামে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমার

জুন 29, 2026

ডেস্ক নিউজ টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সকাল ৯টায় পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি ২৯ দশমিক […]

কুড়িগ্রামে ২ হাজার ৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

জুন 28, 2026

ডেস্ক নিউজ কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কুড়িগ্রাম সদর উপজেলায় ২ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। রোববার (২৮ জুন) সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব […]

রাজারহাটে হাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ: সরকারের ৩৮ লাখ টাকা রাজস্ব ক্ষতির দাবি

জুন 28, 2026

ইব্রাহিম আলম সবুজ । রাজারহাট কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গারডাবড়ী হাটের ইজারা প্রক্রিয়ায় অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। নিয়মবহির্ভূতভাবে কম মূল্যে হাট ইজারা দেওয়ায় সরকারের প্রায় ৩৮ লাখ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর বিরুদ্ধে রংপুর বিভাগীয় কমিশনার ও কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় […]

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ, ব্যবসায়ী পলাতক

জুন 28, 2026

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশের অভিযানে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহা পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার (২৮ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে উপজেলার জামতলা মোড় এলাকায় […]