বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

কচাকাটায় ২০২৬ সালের নবাগত হাজীগণের সংবর্ধনা অনুষ্ঠিত

জুন 27, 2026

মোঃআবু সাঈদ ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা ২০২৬ সালের নবাগত হাজীগণকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে হিযবুল আরাফাত কচাকাটা থানা, নাগেশ্বরী, কুড়িগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. […]

মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়,এটি সামাজিক আন্দোলন-ডিসি অন্নপূর্ণা দেবনাথ

জুন 26, 2026

মোঃ মশিউর রহমান বিপুল । হামার কুড়িগ্রাম কুড়িগ্রামে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, “মাদকের বিরুদ্ধে লড়াই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়, এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।” শুক্রবার (২৬ জুন) সকালে কুড়িগ্রাম পৌর টাউন হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। […]

কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুন 25, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম সদর উপজেলায় কুড়ার পানিতে ডুবে হামীম মিয়া (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন-এর গোপালের খামার এলাকার চিলকির কুড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামীম ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন শিশুর সঙ্গে কুড়ার পাশে খেলতে যায় হামীম। একপর্যায়ে অন্য […]

নাগেশ্বরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার

জুন 25, 2026

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাগেশ্বরী থানার মামলা নং ২৭, (২৩ জুন)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুচনী গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী বাদী হয়ে একই এলাকার ইয়াকুব পান্ডা (৬০) নামের এক […]

কুড়িগ্রামে বিজিবির অভিযানে সীমান্তে ১৫ লক্ষাধিক টাকার ইয়াবা,গবাদিপশু ও কসমেটিক পণ্য আটক।

জুন 24, 2026

মোঃ মশিউর রহমান বিপুল । হামার কুড়িগ্রাম সীমান্ত সুরক্ষায় নিজেদের দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ দিয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ করেছে। জব্দকৃত মালামালের সিজারমূল্য ৮,৫১,৭৫৫ /- ( আট লক্ষ একান্ন হাজার সাতশত পোচ্পান্ন ) টাকার ভারতীয় চোরাচালান করা গবাদিপশু ও মাদক কসমেটিক জব্দ । উল্লেখ্য, বিজিবি […]

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, অনিশ্চয়তায় ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণ

জুন 24, 2026

আশির্বাদ রহমান কুড়িগ্রামের উলিপুর শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে ৬৮ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে প্রস্তাবিত ৩ দশমিক ২ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প নানা জটিলতায় থমকে রয়েছে। জমি অধিগ্রহণে আপত্তি, প্রশাসনিক জটিলতা ও অনিয়মের অভিযোগে প্রকল্পটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩ সালে ‘চিলমারী সংযোগ সড়ক’ প্রকল্পের […]

উজানের ঢল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রামে বন্যা আতঙ্ক, বাড়ছে নদ-নদীর পানি

জুন 23, 2026

ডেস্ক নিউজ উজান থেকে নেমে আসা ঢল এবং কয়েক দিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও তিস্তা তীরবর্তী চরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় নদীভাঙন শুরু হওয়ায় উদ্বেগে রয়েছেন স্থানীয়রা। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা নদীর পানি […]

চাকিরপশার বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আড়াই লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

জুন 23, 2026

মোঃ জাহিদ হাসান। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিলে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে একটি মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দে এই অভিযান চালানো হয়। ​অভিযান সূত্রে জানা গেছে, মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে চাকিরপশার বিলে অবৈধভাবে পেতে রাখা ৩৬টি চায়না দুয়ারি জাল (ফিক্সড ইঞ্জিন) জব্দ করা হয়। জব্দকৃত এই ক্ষতিকর […]

কুড়িগ্রামে চীনা নাগরিকের অভিযোগ, ২৪ লাখ টাকার ডলার ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে স্ত্রী নিখোঁজ

জুন 22, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্থানীয় এক গৃহবধূকে বিয়ে করে সংসার পাতা চীনা নাগরিক আন হংওয়েই এবার প্রতারণার অভিযোগ নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন। সোমবার (২২ জুন) রাতে তিনি ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আন হংওয়েই জানান, তার স্ত্রী মোর্শেদা বেগম তাকে কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে চলে গেছেন। এ সময় তিনি প্রায় ২৪ […]

কুড়িগ্রামে মালবাহী ভ্যানের ধাক্কায় ঝরে গেল ৪ বছরের আয়েশার প্রাণ

জুন 22, 2026

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মালবোঝাই একটি ভ্যানগাড়ির ধাক্কায় আয়শা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা ওই গ্রামের আমিনুর রহমানের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে আয়শা খেলতে খেলতে দৌড়ে বাড়ির […]