বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাগেশ্বরী থানার মামলা নং ২৭, (২৩ জুন)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুচনী গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী বাদী হয়ে একই এলাকার ইয়াকুব পান্ডা (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। ভুক্তভোগী ১৫ বছর বয়সী এক কিশোরী, যিনি স্থানীয় চর বলরামপুর নাইবিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি তাদের পরিবারের পরিচিত এবং আত্মীয়তার সূত্রে দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে যাতায়াত করতেন। অভিযোগ অনুযায়ী, গত ২৩ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিশোরী ঘর থেকে বাইরে বের হলে অভিযুক্ত তাকে কৌশলে অচেতন করে বাদীর একটি ফাঁকা ঘরে নিয়ে যান। পরে সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। 

বাদীর দাবি, ঘটনার কিছুক্ষণ পর তিনি বাড়িতে ফিরে এসে অভিযুক্তকে ঘটনাস্থলের কাছাকাছি দেখতে পান এবং তাকে আটক করার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে অভিযুক্তের স্বজনরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগীর কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরিবারের সদস্যরা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ইয়াকুব পান্ডাকে গ্রেপ্তার করা হয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব কুমার রায় বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে বুধবার (২৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 12

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]