বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ২ হাজার ৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কুড়িগ্রাম সদর উপজেলায় ২ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

রোববার (২৮ জুন) সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরিন।

বিজ্ঞাপন

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া নির্বাচিত কৃষকদের মাঝে হাইব্রিড মরিচের বীজও বিতরণ করা হয়।

ইউএনও মো. ইসমাইল হোসেন বলেন, সরকারের এ ধরনের সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রাপ্ত উপকরণ যথাযথভাবে ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরিন বলেন, উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার সরবরাহের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়ে যাবেন।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহীন মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপু রায়সহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রণোদনা পেয়ে কৃষকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের আশা, এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং চাষাবাদের খরচ কমবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]